September 21, 2026, 6:55 pm
শিরোনাম :
গাজী নজরুলের বিষয়ে স্পিকারের চিঠির অপেক্ষায় ইসি সচিব দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৩১ বিলিয়ন ডলার জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী টাঙ্গাইলে আগাম শীতকালীন সবজি চাষে ভাগ্য বদলের স্বপ্ন দেখছেন কৃষক কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি আটক শিক্ষা ও প্রযুক্তি আদান-প্রদানের মাধ্যমেই বজায় থাকবে বাংলাদেশ-চীন বন্ধুত্ব: শিক্ষামন্ত্রী বেকারত্ব দূর করতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় অধিক গুরুত্ব দেওয়ার আহ্বান রাষ্ট্রপতির নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী, ইস্তাম্বুলে যাত্রাবিরতি ২০৩০ সালের মধ্যে ১০৬.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদনের লক্ষ্য বিজিএফসিএলের অপ্রতিম হত্যার বিচার সংক্ষিপ্ত সময়ে সম্পন্ন হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

৭ জনকে বাদ দিয়ে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপের বাকি আর মাত্র ১২ দিন। শেষ মুহূর্তে এসে দলগুলো নিজেদের ভালোভাবেই প্রস্তুত করছে। টুর্নামেন্টটে অংশ নেয়া অধিকাংশ দলই মেতেছে প্রস্তুতিমূলক সিরিজে। ব্যতিক্রম নয় বিশ্বকাপেয়র আয়োজক ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকা। দুই দলই মুখোমুখি হচ্ছে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে।

তবে সে সিরিজে ওয়েস্ট ইন্ডিজ বা দক্ষিণ আফ্রিকা-কোনো দলই পাচ্ছে না পূর্ণশক্তির দল। থাকছেন না দল দুটির অধিনায়কও। দুজনই ব্যস্ত আইপিএলে।

আগামী বৃহস্পতিবার থেকে শুরু হবে সিরিজটি। জ্যামাইকার স্যাবাইনা পার্কে ২৩ মে প্রথম ম্যাচে মুখোমুখি হবে দুই দল। সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ যথায়ক্রমে ২৫ ও ২৬ মে। এ সিরিজের জন্য আজ (২০ মে) দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ।

রোভম্যান পাওয়েলের জায়গায় দলকে নেতৃত্ব দেবেন ব্র্যান্ডন কিং। এর আগে নেপাল সফরে ওয়েস্ট ইন্ডিজ এ দলের নেতৃত্বে ছিলেন কিং, যদিও চোটের কারণে সফর শেষ করতে পারেননি।

অন্যদিকে নিয়মিত অধিনায়ক পাওয়েল রাজস্থান রয়্যালসের হয়ে এবারের আইপিএলে খেলছেন। আগামী ২২ মে এলিমিনেটর ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মুখোমুখি হবে তারা। অধিনায়ক ছাড়াও বিশ্বকাপ দলের আন্দ্রে রাসেল (কলকাতা নাইট রাইডার্স) শিমরন হেটমায়ার (রাজস্থান রয়্যালস), আলজারি জোসেফ (রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু) ও শেরফান রাদারফোর্ডকে (কলকাতা) এ সিরিজে পাচ্ছে না ওয়েস্ট ইন্ডিজ। তাদের দল আইপিএলের প্লে অফে উঠেছে। তাদের মধ্যে জোসেফ দলের সহ-অধিনায়ক এখন তার বদলে সে দায়িত্ব পালন করবেন রোস্টন চেজ।

অবশ্য উইন্ডিজ ক্রিকেট জানিয়েছে , দল ফাইনালে উঠতে না পারলে জোসেফ ও রাদারফোর্ড দলে যোগ দেবেন। তবে নিজেদের দল আগেই প্লে অফের দৌড় থেকে ছিটকে গেলেও দক্ষিণ আফ্রিকার সঙ্গে সিরিজে খেলবেন না নিকোলাস পুরান (লক্ষ্ণৌ সুপার জায়ান্টস) ও শাই হোপ (দিল্লি ক্যাপিটালস)। দুজনকেই বিশ্রাম দেয়া হয়েছে।

দক্ষিণ আফ্রিকা সিরিজে ওয়েস্ট ইন্ডিজ দল : ব্র্যান্ডন কিং (অধিনায়ক), রস্টন চেজ, অ্যালিক অ্যাথানাজ, জনসন চার্লস, আন্দ্রে ফ্লেচার, ম্যাথু ফোর্ড, জেসন হোল্ডার, আকিল হোসেইন, শামার জোসেফ, কাইল মেয়ার্স, ওবেদ ম্যাকয়, গুড়াকেশ মোতি, রোমারিও শেফার্ড, হেইডেন ওয়ালশ।

জিভিসি নিউস/ ইস