ঈদুল আযহার পর হাইস্কুল ও কলেজে শনিবারের ক্লাস বন্ধ থাকতে পারে— এমনটা জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। বললেন, শিখন ঘাটতি কমাতে শনিবার ক্লাস চালু রাখার বিষয়টি সাময়িক সিদ্ধান্ত।
শুক্রবার (২৪ মে) বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে সাংবাদিকতা বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
শিক্ষামন্ত্রী বলেন, ২০২৬ সালের এসএসসি পরীক্ষা নতুন নিয়মে হবে। বিশেষজ্ঞ কমিটির মতামতের পর বিষয়টি চূড়ান্ত করা হবে। এ সময় পড়ালেখার সাথে যাতে চাকরির বাজারের সংযোগ থাকে, সেটি খেয়াল রাখার কথাও বলেন তিনি।
জিভিসি নিউস/ ইস