September 20, 2026, 6:52 pm
শিরোনাম :
২০৩০ সালের মধ্যে ১০৬.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদনের লক্ষ্য বিজিএফসিএলের অপ্রতিম হত্যার বিচার সংক্ষিপ্ত সময়ে সম্পন্ন হবে : স্বরাষ্ট্রমন্ত্রী কোস্টগার্ডকে আরও কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অপ্রতীম হত্যার বিচার দাবিতে কুমিল্লায় শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ, ১ ঘণ্টা পর প্রত্যাহার সংসদীয় মৈত্রী গ্রুপ গঠনে বাংলাদেশের সঙ্গে কাজ করতে চায় ইতালি সেপ্টেম্বরের ১৯ দিনেই রেমিট্যান্স ২৩ হাজার কোটি টাকা ছাড়াল রাষ্ট্রপতির সঙ্গে জুলাই শহিদ মুগ্ধর পরিবারের সদস্যদের সৌজন্য সাক্ষাৎ গাজী মনিবুর রহমান নার্সিং কলেজ কর্তৃপক্ষের চরম অবহেলা: নিরাপত্তাবিধি ছাড়াই কাজ চলাকালে মাচা ভেঙে শ্রমিকের মৃত্যু, আহত ৩

ঘূর্ণিঝড় ম্যাচ না হলে আইপিএল চ্যাম্পিয়ন হবে যে দল

স্পোর্টস ডেস্ক

কলকাতা নাইট রাইডার্স নাকি সানরাইজার্স হায়দরাবাদ-কোন দলের হাতে উঠবে আইপিএল শিরোপা? প্রায় দুই মাসব্যাপী ১০ দলের টুর্নামেন্টের শেষের দিকে এসে এখন এই একটা প্রশ্নই সবার মুখে। সেই প্রশ্নেরও উত্তর মিলবে আজ চেন্নাইয়ে অনুষ্ঠেয় ফাইনালে। কলকাতা (৩) ও হায়দরাবাদ (২) এর আগে মোট পাঁচবার ফাইনাল খেলেছে।

তিনবারের ফাইনালে কলকাতা চ্যাম্পিয়ন হয়েছে দুইবার আর হায়দরাবাদ একবার। দুই দলই নিজেদের সর্বশেষ ফাইনালেই হেরেছে। দুটি দলই ফাইনালে হেরেছিল চেন্নাই সুপার কিংসের কাছে, হায়দরাবাদ ২০১৮ ও কলকাতা ২০২১ সালে। এবার অবশ্য চেন্নাই প্লে-অফেই উঠতে পারেনি। তাই এই দল দল থেকেই নতুন চ্যাম্পিয়ন পাবে আইপিএল।

গভীর নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়া রিমাল প্রভাব পড়েছে বঙ্গোপসাগর তীরবর্তী বাংলাদেশ ও ভারতের কিছু অঞ্চলে। ঘূর্ণিঝড়টি উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।
এমন অবস্থায় ক্রিকেট ভক্তদের মনেও এ নিয়ে জিজ্ঞাসু মনোভাব তৈরি হয়েছে, আজকে আইপিএলের সপ্তদশ আসরের ফাইনাল হবে তো?

এদিকে বৃষ্টি কিংবা কোনো কারণে আজকের খেলা ভেস্তে গেলে ম্যাচ গড়াবে সোমবার (২৭ মে) রিজার্ভ ডেতে। অর্থাৎ যেখানে খেলা শেষ হবে, সেখান থেকেই পরদিন খেলা শুরু হবে। অর্থাৎ কোনো দল যদি ১২.৪ ওভার খেলার পর বৃষ্টিতে আর ম্যাচ না গড়ায়, তাহলে সোমবার ১২.৪ ওভারের পর থেকেই খেলা শুরু হবে। তারপর নিয়ম মেনে খেলা শেষ করার চেষ্টা করবে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

একইভাবে বৃষ্টির জন্য রিজার্ভ ডে`র খেলা ভেস্তে গেলে রয়েছে ভিন্ন নিয়ম।রিজার্ভ ডে-তেও খেলা শেষ না করা গেলে তাহলে কেকেআর চ্যাম্পিয়ন হয়ে যাবে। নিয়ম অনুযায়ী, যে দল লিগপর্বের পয়েন্ট তালিকায় ওপরে থেকে শেষ করবে, সেই দলের হাতে আইপিএল ট্রফি উঠবে। আর এবার লিগপর্বে সানরাইজার্স ছিল দ্বিতীয় স্থানে, শীর্ষে থেকে কেকেআর লিগ শেষ করেছে, তাই কেকেআর চ্যাম্পিয়ন হয়ে যাবে।

জিভিসি নিউস/ ইস