September 21, 2026, 11:52 pm
শিরোনাম :
গাজী নজরুলের বিষয়ে স্পিকারের চিঠির অপেক্ষায় ইসি সচিব দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৩১ বিলিয়ন ডলার জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী টাঙ্গাইলে আগাম শীতকালীন সবজি চাষে ভাগ্য বদলের স্বপ্ন দেখছেন কৃষক কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি আটক শিক্ষা ও প্রযুক্তি আদান-প্রদানের মাধ্যমেই বজায় থাকবে বাংলাদেশ-চীন বন্ধুত্ব: শিক্ষামন্ত্রী বেকারত্ব দূর করতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় অধিক গুরুত্ব দেওয়ার আহ্বান রাষ্ট্রপতির নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী, ইস্তাম্বুলে যাত্রাবিরতি ২০৩০ সালের মধ্যে ১০৬.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদনের লক্ষ্য বিজিএফসিএলের অপ্রতিম হত্যার বিচার সংক্ষিপ্ত সময়ে সম্পন্ন হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

আমাদের পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে : শান্ত

স্পোর্টস ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ভালো প্রস্তুতি সারতে পারেনি বাংলাদেশ। যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে হেরেছে। এরপর অফিসিয়াল দুটি প্রস্তুতি ম্যাচের একটি বৈরী আবহাওয়ায় ভেস্তে যায়। আর গতকাল ভারতের বিপক্ষে স্রেফ উড়ে যায় টাইগাররা। তবে মূল বিশ্বকাপে বিশেষ কিছু করার প্রতিশ্রুতি দিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

ভারতের বিপক্ষে ৬০ রানের হারের পর নাজমুল বলেন, বোলাররা দারুণ করেছে। শরীফুল ও রিশাদ যেভাবে ওই দুই ওভার বোলিং করেছে, সেটা নিয়ে সত্যিই খুশি। কিন্তু আমরা ব্যাটিংয়ে ভালো করতে পারিনি। আশা করি, বিশ্বকাপের মূল খেলায় স্পেশাল কিছু করব।

মূল বিশ্বকাপে কীভাবে ভালো করবে বাংলাদেশ নাজমুল এটারও একটা ব্যাখ্যা দিয়েছেন, আগে কী হয়েছে, সেটা নিয়ে আমরা ভাবছি না। আমরা সবাই জানি আমাদের সামর্থ্য কতটা। আমাদের সাহসী হতে হবে এবং পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে।

জিভিসি নিউজ / ইস