September 20, 2026, 5:40 pm
শিরোনাম :
২০৩০ সালের মধ্যে ১০৬.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদনের লক্ষ্য বিজিএফসিএলের অপ্রতিম হত্যার বিচার সংক্ষিপ্ত সময়ে সম্পন্ন হবে : স্বরাষ্ট্রমন্ত্রী কোস্টগার্ডকে আরও কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অপ্রতীম হত্যার বিচার দাবিতে কুমিল্লায় শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ, ১ ঘণ্টা পর প্রত্যাহার সংসদীয় মৈত্রী গ্রুপ গঠনে বাংলাদেশের সঙ্গে কাজ করতে চায় ইতালি সেপ্টেম্বরের ১৯ দিনেই রেমিট্যান্স ২৩ হাজার কোটি টাকা ছাড়াল রাষ্ট্রপতির সঙ্গে জুলাই শহিদ মুগ্ধর পরিবারের সদস্যদের সৌজন্য সাক্ষাৎ গাজী মনিবুর রহমান নার্সিং কলেজ কর্তৃপক্ষের চরম অবহেলা: নিরাপত্তাবিধি ছাড়াই কাজ চলাকালে মাচা ভেঙে শ্রমিকের মৃত্যু, আহত ৩

অপ্রত্যাশিত হারের দিনেও রিশ্বরেকর্ড বাবরের

স্পোর্টস ডেস্ক

র‌্যাঙ্কিংয়ে ১২ ধাপ পিছিয়ে থাকা মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে হেরে গেছে ২০০৯ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন পাকিস্তান। অপ্রত্যাশিত এমন হারের দিনেও রিশ্বরেকর্ড গড়ে ফেলেছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। ভারতের রোহিত শর্মা ও বিরাট কোহলিকে ছাড়িয়ে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান এখেন বাবরের।

যুক্তরাষ্ট্রের বিপক্ষে গতকাল ৪৩ বলে ৪৪ রানের ইনিংস খেলেন বাবর। এই রানের ফলে টি-টোয়েন্টিতে তার মোট সংগ্রহ দাঁড়াল ৪ হাজার ৬৭। চার হাজার রান ছাড়লেও বাবরের তুলনায় কোহলি ও রোহিত এখন কিছুটা পিছিয়ে।

বিশ্বকাপের আগে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলেছিল পাকিস্তান। সেই সিরিজে ২-০ ব্যবধানে হারলেও প্রথম পাকিস্তানি হিসেবে ৪ হাজার রানের মাইলফলক ছাড়িয়েছিলেন বাবর।

টি-টোয়েন্টিতে অধিনায়ক হিসেবেও সবচেয়ে বেশি জয় বাবর আজমের। ৮১ ম্যাচে সর্বোচ্চ ৪৬ জয় এনে দিয়েছেন তিনি। ব্রায়ান মাসাবার নেতৃত্বে উগান্ডা ৫৮ ম্যাচে ৪৫ জয় ও আসগর আফগানের নেতৃত্বে আফগানিস্তান ৫২ ম্যাচে পায় ৪২ জয়। রোহিত শর্মার জয়ের শতাংশ আবার অনেক বেশি। অধিনায়ক হিসেবে ৪২ জয় পাওয়া রোহিত খেলেছেন মাত্র ৫৫ ম্যাচ।

জিভিসি নিউজ / ইস