September 16, 2026, 9:33 am
শিরোনাম :
বাগেরহাটের চিতলমারিতে পুলিশের অভিযানে নারীসহ ৬ সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার শ্রেণিকক্ষ সংকটে বটতলায় ক্লাস, সংবাদ প্রকাশের পর বিদ্যালয় পরিদর্শনে শিক্ষা কর্মকর্তা মানব কল্যাণে চিতলমারির ওয়ালটন পরিবার লিডস করপোরেশন ও বশির সিন্ডিকেটের হাজারকোটি টাকার দুর্নীতির অভিযোগ ! পর্দার আড়ালে পরিবার ও রাজনীতির গল্প: সম্পন্ন হলো তারকাবহুল ‘বেগম পাড়া’র প্রথম লটের শুটিং জনদুর্ভোগ ও আইনশৃঙ্খলার প্রশ্নে সরকারের ব্যর্থতা স্পষ্ট: জেএসডি প্রেমের জোয়ার, কিন্তু বিয়ের কথায় ভয়! এই সমীকরণের উত্তর খুঁজছে ‘বউ ঘরের লক্ষী’ চিতলমারীর ২নং ওয়ার্ডে মেম্বার পদে পরিবর্তনের অঙ্গীকার নিয়ে মাঠে সেলিম খান বাংলাদেশের কোয়ান্টাম প্রযুক্তিতে ঐতিহাসিক অর চিতলমারীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত: দক্ষ ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ার প্রত্যয়

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২ বিভাগে ভর্তির সময় বাড়ল

Reporter Name

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে অন-ক্যাম্পাস নন-থিসিস/থিসিস বেইজড এমএএস ও অ্যাডভান্সড এমবিএ প্রোগ্রামে শিক্ষার্থী ভর্তির জন্য অনলাইন আবেদনের সময় আগামী ২১ নভেম্বর রাত ১২টা পর্যন্ত বাড়ানো হয়েছে।

সোমবার (৪ নভেম্বর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের ভারপ্রাপ্ত পরিচালক মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

মোস্তাফিজুর রহমান জানান, ‘জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন গেটওয়ে অথবা পে স্লিপ ডাউনলোড করে প্রাথমিক আবেদন ফি বাবদ এক হাজার টাকা জমা দিয়ে আবেদন ফরমের প্রিন্ট কপি অনলাইন থেকে সংগ্রহের শেষ সময় আগামী ২৪ নভেম্বর।’

উল্লেখ্য, লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে উত্তীর্ণ শিক্ষার্থীদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের গাজীপুর ক্যাম্পাসে ক্লাস শুরু হবে আগামী বছর ১২ জানুয়ারি। বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট (www.nu.ac.bd/admissions) থেকে পাওয়া যাবে।