September 20, 2026, 3:21 am
শিরোনাম :
তিতাস-২৮ থেকে জাতীয় গ্রিডে দৈনিক সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস যুক্ত হচ্ছে অভিন্ন ও মানসম্পন্ন প্রশিক্ষণ ব্যবস্থা চালু হলে শ্রমবাজারে তরুণদের গ্রহণযোগ্যতা বাড়বে : প্রধানমন্ত্রী নবীনদের স্বপ্নবুনন: ইসমাইলের উপস্থাপনায় আসছে ‘তারুণ্যের বাংলাদেশ’ সাবেক ছাত্রনেতা মানব মজুমদার সন্তোষপুর ইউপি চেয়ারম্যান প্রার্থীর আলোচনায়- জনসংযোগ শুরু বাগেরহাটের চিতলমারিতে পুলিশের অভিযানে নারীসহ ৬ সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার শ্রেণিকক্ষ সংকটে বটতলায় ক্লাস, সংবাদ প্রকাশের পর বিদ্যালয় পরিদর্শনে শিক্ষা কর্মকর্তা মানব কল্যাণে চিতলমারির ওয়ালটন পরিবার লিডস করপোরেশন ও বশির সিন্ডিকেটের হাজারকোটি টাকার দুর্নীতির অভিযোগ ! পর্দার আড়ালে পরিবার ও রাজনীতির গল্প: সম্পন্ন হলো তারকাবহুল ‘বেগম পাড়া’র প্রথম লটের শুটিং জনদুর্ভোগ ও আইনশৃঙ্খলার প্রশ্নে সরকারের ব্যর্থতা স্পষ্ট: জেএসডি

দেশের মাটিতে শেখ হাসিনার সর্বোচ্চ শাস্তি হতে হবে: মির্জা ফখরুল ইসলাম আলমগীর

নিজস্ব প্রতিবেদক

(২২ আগস্ট) বিকেলে মানিক মিয়া এভিনিউয়ে সংসদ ভবনের সামনে গুম হওয়া ব্যক্তিদের পরিবারের সংগঠন মায়ের ডাকের আলোকচিত্র প্রদর্শনী ও আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
গুম-খুন-নির্যাতন ও মানবতার বিরুদ্ধে অপরাধের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড উল্লেখ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আজকে প্রমাণিত শেখ হাসিনা সব গুম-খুনের জন্য দায়ী। সুতরাং দেশের মাটিতে হাসিনার সর্বোচ্চ শাস্তি হতে হবে।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘গুম ও খুনের শিকার স্বজনদের পরিবারের কান্না বন্ধে অন্তর্বর্তী সরকার ব্যর্থ হয়েছে।
তারা গুম কমিশনকে পাবলিকলি আনতে ও পাবলিক শুনানি করতে ব্যর্থ হয়েছে। এর জবাবদিহি তাদের করতে হবে।’ তিনি বলেন, ‘বর্তমান সরকার দায়ীদের বের করার চেষ্টা করবে বলে আশা করছি। গুম-খুন-নির্যাতন ও মানবতার বিরুদ্ধে অপরাধের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড।
আজকে প্রমাণিত হাসিনা সব গুম-খুনের জন্য দায়ী। সুতরাং হাসিনার বিচার অবশ্যই হতে হবে। এই দেশের মাটিতে তার সর্বোচ্চ শাস্তি হতে হবে। আপনারা কেউ নিরাশ হবেন না।
জনগণের আন্দোলন কখনো ব্যর্থ হয় না। আজ পর্যন্ত হয়নি।’ গুমের শিকার মুন্নার বাড়িতে প্রায়ই যান জানিয়ে বিএনপির মহাসচিব বলেন, ‘মুন্নার বাবা মুন্নাকে খুঁজতে খুঁজতে ভারতে গেছে। সেখানে সব জায়গায় খুঁজেছে। শেষ পর্যন্ত মুন্নার বাবা অসুস্থ হয়ে মারা গেছেন।
এই যে ভয়াবহতা, মানবিক অধিকারগুলোকে সম্পূর্ণ নিশ্চিহ্ন করে দিয়েছে। আমরা কখনো এটা চিন্তা করতে পারিনি আওয়ামী লীগ সরকার আসার আগে।’
তিনি আরো বলেন, ‘নির্যাতিত-নিপীড়িত মানুষের সঙ্গে সবসময়ই বিএনপি আছে। বিএনপি নির্বাচন চায়, সব নির্যাতনের বিচার নিশ্চিত ও ত্বরান্বিত করার জন্য।’