September 20, 2026, 3:21 am
শিরোনাম :
তিতাস-২৮ থেকে জাতীয় গ্রিডে দৈনিক সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস যুক্ত হচ্ছে অভিন্ন ও মানসম্পন্ন প্রশিক্ষণ ব্যবস্থা চালু হলে শ্রমবাজারে তরুণদের গ্রহণযোগ্যতা বাড়বে : প্রধানমন্ত্রী নবীনদের স্বপ্নবুনন: ইসমাইলের উপস্থাপনায় আসছে ‘তারুণ্যের বাংলাদেশ’ সাবেক ছাত্রনেতা মানব মজুমদার সন্তোষপুর ইউপি চেয়ারম্যান প্রার্থীর আলোচনায়- জনসংযোগ শুরু বাগেরহাটের চিতলমারিতে পুলিশের অভিযানে নারীসহ ৬ সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার শ্রেণিকক্ষ সংকটে বটতলায় ক্লাস, সংবাদ প্রকাশের পর বিদ্যালয় পরিদর্শনে শিক্ষা কর্মকর্তা মানব কল্যাণে চিতলমারির ওয়ালটন পরিবার লিডস করপোরেশন ও বশির সিন্ডিকেটের হাজারকোটি টাকার দুর্নীতির অভিযোগ ! পর্দার আড়ালে পরিবার ও রাজনীতির গল্প: সম্পন্ন হলো তারকাবহুল ‘বেগম পাড়া’র প্রথম লটের শুটিং জনদুর্ভোগ ও আইনশৃঙ্খলার প্রশ্নে সরকারের ব্যর্থতা স্পষ্ট: জেএসডি

যাতায়াতে টেকসই ও আধুনিক সমাধান ইয়াদিয়া GT60 ও E8S200 ইলেকট্রিক স্কুটারের আনুষ্ঠানিক হ্যান্ডওভার

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশে ইলেকট্রিক স্কুটারের ব্যবহার ক্রমেই বাড়ছে। ইয়াদিয়া কর্তৃপক্ষ জানিয়েছে, গ্রাহকদের আস্থা ও প্রত্যাশা পূরণের পাশাপাশি টেকসই পরিবহন ব্যবস্থার উন্নয়নে প্রতিষ্ঠানটি দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ।

২৪ আগস্ট ২০২৫ ইয়াদিয়া GT60 ও E8S200 ইলেকট্রিক স্কুটারের অফিসিয়াল হ্যান্ডওভার অনুষ্ঠান সম্পন্ন রাজধানীর মিরপুর ৬০ ফিটে অবস্থিত ইয়াদিয়া ফ্ল্যাগশিপ স্টোরে গতকাল অনুষ্ঠিত হয়েছিল ইয়াদিয়া GT60 ও E8S200 ইলেকট্রিক স্কুটারের অফিসিয়াল হ্যান্ডওভার অনুষ্ঠান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রানার অটোমোবাইলস পিএলসি-র চিফ বিজনেস অফিসার জনাব আবু হানিফ, ইয়াদিয়ার উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ এবং সম্মানিত গ্রাহকবৃন্দ। এ সময় নতুন মডেলের স্কুটারগুলো আনুষ্ঠানিকভাবে গ্রাহকদের হাতে তুলে দেওয়া হয়।

ইয়াদিয়ার পক্ষ থেকে জানানো হয়, নতুন দুই মডেল ইতোমধ্যেই বাজারে ব্যাপক সাড়া ফেলেছে। GT60 ও E8S200 মডেল দুটি শক্তিশালী ব্যাটারি, আধুনিক প্রযুক্তি, দীর্ঘস্থায়ী মাইলেজ এবং আকর্ষণীয় ডিজাইনের জন্য দ্রুত গ্রাহকদের আস্থা অর্জন করেছে। টানা ৮ বছর ধরে বিশ্বের ১নং ইলেকট্রিক স্কুটার ব্র্যান্ড হিসেবে বিক্রয়ে শীর্ষে রয়েছে ইয়াদিয়া। প্রতিষ্ঠানটি শুধু উন্নত ডিজাইন, আধুনিক ফিচার ও নির্ভরযোগ্য পারফরম্যান্সের জন্য নয়, বরং বিক্রয়-পরবর্তী সেবার মানের কারণেও বিশ্বজুড়ে আস্থা অর্জন করেছে।