September 21, 2026, 6:02 pm
শিরোনাম :
গাজী নজরুলের বিষয়ে স্পিকারের চিঠির অপেক্ষায় ইসি সচিব দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৩১ বিলিয়ন ডলার জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী টাঙ্গাইলে আগাম শীতকালীন সবজি চাষে ভাগ্য বদলের স্বপ্ন দেখছেন কৃষক কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি আটক শিক্ষা ও প্রযুক্তি আদান-প্রদানের মাধ্যমেই বজায় থাকবে বাংলাদেশ-চীন বন্ধুত্ব: শিক্ষামন্ত্রী বেকারত্ব দূর করতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় অধিক গুরুত্ব দেওয়ার আহ্বান রাষ্ট্রপতির নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী, ইস্তাম্বুলে যাত্রাবিরতি ২০৩০ সালের মধ্যে ১০৬.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদনের লক্ষ্য বিজিএফসিএলের অপ্রতিম হত্যার বিচার সংক্ষিপ্ত সময়ে সম্পন্ন হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

আজ নেদারল্যান্ডস সিরিজে মাঠে নামছে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক

নেদারল্যান্ডস সিরিজ শেষ হওয়ার সপ্তাহখানেক পরেই লিটন-তাসকিনদের নামতে হবে এশিয়া কাপে। নিজেদের গুছিয়ে নেয়ার শেষ সুযোগ এই তিনটা ম্যাচ। তবে আছে সব এলোমেলো হয়ে যাওয়ার শঙ্কাও।

এই সিরিজ দিয়ে যেমন আত্মবিশ্বাসের রসদ পেতে পারে বাংলাদেশ, তেমনি হতে পারে উল্টোও। সিরিজে ভুল কিছু হলে উঠবে সমালোচনার ঝড়ও। এই ঝুঁকি মাথায় রেখেই বাংলাদেশ খেলতে নামছে ডাচদের বিপক্ষে।

সব মিলিয়ে এবারই প্রথম কোনো দ্বিপাক্ষিক সিরিজ খেলতে বাংলাদেশে এসেছে নেদারল্যান্ডস দল। মাসখানেকের বিরতির পর আবার আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে বাংলাদেশ। এর মাঝে হয়েছে তিন সপ্তাহের প্রস্তুতি ক্যাম্প। নেয়া হয়েছে পাওয়ার হিটিং দীক্ষা। খেলা হয়েছে নিজেদের মাঝে ফ্রেন্ডলি ম্যাচও।

যার সবকিছুই এশিয়া কাপকে সামনে রেখে, মহাদেশীয় এই টুর্নামেন্টের প্রস্তুতি হিসেবে। তবে সবচেয়ে বড় প্রস্তুতি শুরু হচ্ছে আজ থেকে। নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ দিয়ে পূর্ণতা পাবে প্রস্তুতি। বৈশ্বিক আসরে বাংলাদেশ-নেদারল্যান্ডস মুখোমুখি হয়েছে বেশ কয়েকবার। তবে ২০১১ বিশ্বকাপে সবশেষ বাংলাদেশের মাটিতে টাইগারদের বিপক্ষে ম্যাচ খেলেছে তারা। ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপেও ছিল ডাচরা।

তবে সেবার সাতটি ম্যাচ খেললেও স্বাগতিকদের বিপক্ষে কোনো খেলা ছিল না নেদারল্যান্ডসের। সব মিলিয়ে এবারই প্রথম কোনো দ্বিপাক্ষিক সিরিজ খেলতে বাংলাদেশে এসেছে নেদারল্যান্ডস দল। ঝুঁকির ভাবনাটা অমূলক নয়। গত ভারত বিশ্বকাপেও তো দলটার কাছে হেরেছে বাংলাদেশ। তিন ওয়ানডে খেলে দু’টিতেই হেরেছে টাইগাররা, পাঁচ টি-টোয়েন্টি খেলে হেরেছে এক ম্যাচে।

খুব একটা ব্যবধান নেই র‍্যাঙ্কিংয়েও। বাংলাদেশের টি-টোয়েন্টি র‍্যাঙ্কিং ১০, নেদারল্যান্ডসের ১৩। ফলে ফেভারিট বলে আত্মতুষ্টির সুযোগ নেই। যেকোনো সময় হতে পারে যেকোনো কিছুই। ভালো খেলাটাই হতে হবে লক্ষ্য। এই লক্ষ্যের কথাই গত দুই দিন ধরে শুনাচ্ছে বাংলাদেশ। আগের দিন অধিনায়ক লিটন দাসের পর শুক্রবার একই সুরে কথা বলেছেন প্রধান কোচ ফিল সিমন্সও। স্পষ্টই বলেছেন জয়-পরাজয় যাই হোক, ভালো খেলাটাই লক্ষ্য।