June 13, 2026, 1:46 am
শিরোনাম :
দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হৃদয়ের পরিবারের পাশে সমাজ সেবক শাহনেওয়াজ কাজল। চৌদ্দগ্রামে কিশোর গ্যাংয়ের চুরিকাঘাতে সিএনজি চালক খুন তালতলীতে বজ্রপাতে কিশোর জেলের মৃত্যু চৌদ্দগ্রামে ইয়াবাসহ ছাত্রলীগ নেতা আটক চৌদ্দগ্রামে মাদকসেবীদের হামলার প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন ইবিএল চেয়ারম্যান শওকত আলীর বিরুদ্ধে ২৫ মিলিয়ন ডলার পাচারের অভিযোগ চিতলমারীতে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা তরুণ সাংবাদিক সমাজসেবক ও রাজনীতিবিদ ইসমাইল হোসেনের সংক্ষিপ্ত পরিচিতি আনছার হত্যার বিচারের দাবিতে সুনামগঞ্জে সড়ক অবরোধ করে বিক্ষোভ বাংলাদেশ ইনোভেশন পার্টির নামে ভুয়া ফেসবুক পেজ খুলে অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ।

চৌদ্দগ্রামের রাজার বাজারে ইউসিবি এজেন্ট ব্যাংক শাখার শুভ উদ্বোধন

চৌদ্দগ্রাম প্রতিনিধি

সবার জন্য ব্যাংকিং’ এই স্লোগানকে সামনে রেখে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কালিকাপুর ইউনিয়নের রাজার বাজারের জমির উদ্দিন মার্কেটে ইউসিবি এজেন্ট ব্যাংক শাখার উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২০ নভেম্বর) বেলা ১২টায় ইউসিবি এজেন্ট ব্যাংক শাখার উদ্বোধন করেন কুমিল্লা শাখার এভিপি এন্ড জিবি ইনচার্জ আহমেদ মনসুর।

সুভাষ ফার্মেসি’র উদ্যোগে ও ইউসিবি রাজারবাজার এজেন্ট আউটলেট ওনার শংকর চন্দ্র পাল সভাপতিত্বে বক্তব্য রাখেন ইউসিবি কু্মিল্লা জোনাল ম্যানেজার (এজেন্ট ব্যাংকিং ডিভিশন) সন্দীপন মিত্র, সহযোগী অফিসার কামরুন্নাহার মীম, রিলেশানশীপ অফিসার মোঃ মারুফুল ইসলাম। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক মানিক মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী সাইফুল ইসলাম শাকিল, ডা. নারায়ন পাল, জাহের মিয়া, ফারভেজ, সামছুল হক, বিশিষ্ট ঔষধ ব্যবসায়ী দীপংকর পাল ও মমতাজ মিয়া প্রমূখ। অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন রাজারবাজার কেন্দ্রীয় মসজিদের খতিব মাওলানা রেজাউল করিম। পরে অতিথিরা ফিতা ও কেক কেটে রাজারবাজার ইউসিবি ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখার শুভ উদ্বোধন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page