September 18, 2026, 12:04 pm
শিরোনাম :
নবীনদের স্বপ্নবুনন: ইসমাইলের উপস্থাপনায় আসছে ‘তারুণ্যের বাংলাদেশ’ সাবেক ছাত্রনেতা মানব মজুমদার সন্তোষপুর ইউপি চেয়ারম্যান প্রার্থীর আলোচনায়- জনসংযোগ শুরু বাগেরহাটের চিতলমারিতে পুলিশের অভিযানে নারীসহ ৬ সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার শ্রেণিকক্ষ সংকটে বটতলায় ক্লাস, সংবাদ প্রকাশের পর বিদ্যালয় পরিদর্শনে শিক্ষা কর্মকর্তা মানব কল্যাণে চিতলমারির ওয়ালটন পরিবার লিডস করপোরেশন ও বশির সিন্ডিকেটের হাজারকোটি টাকার দুর্নীতির অভিযোগ ! পর্দার আড়ালে পরিবার ও রাজনীতির গল্প: সম্পন্ন হলো তারকাবহুল ‘বেগম পাড়া’র প্রথম লটের শুটিং জনদুর্ভোগ ও আইনশৃঙ্খলার প্রশ্নে সরকারের ব্যর্থতা স্পষ্ট: জেএসডি প্রেমের জোয়ার, কিন্তু বিয়ের কথায় ভয়! এই সমীকরণের উত্তর খুঁজছে ‘বউ ঘরের লক্ষী’ চিতলমারীর ২নং ওয়ার্ডে মেম্বার পদে পরিবর্তনের অঙ্গীকার নিয়ে মাঠে সেলিম খান

চৌদ্দগ্রামের রাজার বাজারে ইউসিবি এজেন্ট ব্যাংক শাখার শুভ উদ্বোধন

চৌদ্দগ্রাম প্রতিনিধি

সবার জন্য ব্যাংকিং’ এই স্লোগানকে সামনে রেখে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কালিকাপুর ইউনিয়নের রাজার বাজারের জমির উদ্দিন মার্কেটে ইউসিবি এজেন্ট ব্যাংক শাখার উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২০ নভেম্বর) বেলা ১২টায় ইউসিবি এজেন্ট ব্যাংক শাখার উদ্বোধন করেন কুমিল্লা শাখার এভিপি এন্ড জিবি ইনচার্জ আহমেদ মনসুর।

সুভাষ ফার্মেসি’র উদ্যোগে ও ইউসিবি রাজারবাজার এজেন্ট আউটলেট ওনার শংকর চন্দ্র পাল সভাপতিত্বে বক্তব্য রাখেন ইউসিবি কু্মিল্লা জোনাল ম্যানেজার (এজেন্ট ব্যাংকিং ডিভিশন) সন্দীপন মিত্র, সহযোগী অফিসার কামরুন্নাহার মীম, রিলেশানশীপ অফিসার মোঃ মারুফুল ইসলাম। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক মানিক মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী সাইফুল ইসলাম শাকিল, ডা. নারায়ন পাল, জাহের মিয়া, ফারভেজ, সামছুল হক, বিশিষ্ট ঔষধ ব্যবসায়ী দীপংকর পাল ও মমতাজ মিয়া প্রমূখ। অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন রাজারবাজার কেন্দ্রীয় মসজিদের খতিব মাওলানা রেজাউল করিম। পরে অতিথিরা ফিতা ও কেক কেটে রাজারবাজার ইউসিবি ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখার শুভ উদ্বোধন করেন।