September 19, 2026, 1:07 pm
শিরোনাম :
তিতাস-২৮ থেকে জাতীয় গ্রিডে দৈনিক সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস যুক্ত হচ্ছে অভিন্ন ও মানসম্পন্ন প্রশিক্ষণ ব্যবস্থা চালু হলে শ্রমবাজারে তরুণদের গ্রহণযোগ্যতা বাড়বে : প্রধানমন্ত্রী নবীনদের স্বপ্নবুনন: ইসমাইলের উপস্থাপনায় আসছে ‘তারুণ্যের বাংলাদেশ’ সাবেক ছাত্রনেতা মানব মজুমদার সন্তোষপুর ইউপি চেয়ারম্যান প্রার্থীর আলোচনায়- জনসংযোগ শুরু বাগেরহাটের চিতলমারিতে পুলিশের অভিযানে নারীসহ ৬ সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার শ্রেণিকক্ষ সংকটে বটতলায় ক্লাস, সংবাদ প্রকাশের পর বিদ্যালয় পরিদর্শনে শিক্ষা কর্মকর্তা মানব কল্যাণে চিতলমারির ওয়ালটন পরিবার লিডস করপোরেশন ও বশির সিন্ডিকেটের হাজারকোটি টাকার দুর্নীতির অভিযোগ ! পর্দার আড়ালে পরিবার ও রাজনীতির গল্প: সম্পন্ন হলো তারকাবহুল ‘বেগম পাড়া’র প্রথম লটের শুটিং জনদুর্ভোগ ও আইনশৃঙ্খলার প্রশ্নে সরকারের ব্যর্থতা স্পষ্ট: জেএসডি

তালতলীতে বজ্রপাতে কিশোর জেলের মৃত্যু

মোঃ নাজমুল হাসান অপু, বরগুনা প্রতিনিধি :

বরগুনার তালতলী উপজেলায় বজ্রপাতে অলিউল্লাহ (১৭) নামে এক কিশোর জেলের মৃত্যু হয়েছে। রবিবার (৭ জুন) সকাল ১১টার দিকে উপজেলার পচাকোড়ালিয়া স্লুইজগেট সংলগ্ন পায়রা নদীতে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত অলিউল্লাহ উপজেলার পচাকোড়ালিয়া স্লুইজগেট এলাকার লোকমান ফরাজীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার সকালে অলিউল্লাহ মাছ ধরার উদ্দেশ্যে নৌকাযোগে পায়রা নদীতে বড়শি ফেলতে যান। সকাল ১১টার দিকে হঠাৎ বৃষ্টি শুরু হলে বজ্রপাতের শিকার হয়ে তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই অচেতন হয়ে পড়েন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তালতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: সাইদুল ইসলাম জানান, “ঘটনাটি আপনার মাধ্যমে শুনেছি। বিষয়টি খতিয়ে দেখতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হবে।”

এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।