September 19, 2026, 1:16 pm
শিরোনাম :
তিতাস-২৮ থেকে জাতীয় গ্রিডে দৈনিক সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস যুক্ত হচ্ছে অভিন্ন ও মানসম্পন্ন প্রশিক্ষণ ব্যবস্থা চালু হলে শ্রমবাজারে তরুণদের গ্রহণযোগ্যতা বাড়বে : প্রধানমন্ত্রী নবীনদের স্বপ্নবুনন: ইসমাইলের উপস্থাপনায় আসছে ‘তারুণ্যের বাংলাদেশ’ সাবেক ছাত্রনেতা মানব মজুমদার সন্তোষপুর ইউপি চেয়ারম্যান প্রার্থীর আলোচনায়- জনসংযোগ শুরু বাগেরহাটের চিতলমারিতে পুলিশের অভিযানে নারীসহ ৬ সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার শ্রেণিকক্ষ সংকটে বটতলায় ক্লাস, সংবাদ প্রকাশের পর বিদ্যালয় পরিদর্শনে শিক্ষা কর্মকর্তা মানব কল্যাণে চিতলমারির ওয়ালটন পরিবার লিডস করপোরেশন ও বশির সিন্ডিকেটের হাজারকোটি টাকার দুর্নীতির অভিযোগ ! পর্দার আড়ালে পরিবার ও রাজনীতির গল্প: সম্পন্ন হলো তারকাবহুল ‘বেগম পাড়া’র প্রথম লটের শুটিং জনদুর্ভোগ ও আইনশৃঙ্খলার প্রশ্নে সরকারের ব্যর্থতা স্পষ্ট: জেএসডি

চিতলমারীতে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা

চিতলমারী উপজেলা প্রতিনিধি :

বাগেরহাটের চিতলমারীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৩১ মে) উপজেলা অডিটোরিয়ামে এ কর্মসূচির আয়োজন করে চিতলমারী উপজেলা বিএনপি।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট-১ আসনের নমিনি বাবু কপিল কৃষ্ণ মন্ডল। প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আহসান হাবিব (ঠান্ডু)। সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল হাসান (অপু)।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি নেতা মঞ্জুর মোর্শেদ স্বপন ও রুনা গাজী, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. শিপন মুন্সি, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম (বাবু) এবং উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সদস্য সচিব ও চরবানিয়ারী ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক অনুপম সাহা।

অনুষ্ঠান সঞ্চালনা করেন অ্যাডভোকেট ফজলুল হক শেখ, সাংগঠনিক সম্পাদক, উপজেলা বিএনপি। সার্বিকভাবে অনুষ্ঠানটি পরিমার্জিত ও সুবিন্যস্তভাবে সম্পন্ন করতে ভূমিকা রাখেন উপজেলা যুবদলের আহ্বায়ক জাকারিয়া মিলন এবং সদস্য সচিব শেখ আসাদুজ্জামান।

আলোচনা সভায় বক্তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কর্মময় জীবন, আদর্শ ও দেশপ্রেমের বিভিন্ন দিক তুলে ধরেন। তারা জাতীয়তাবাদী শক্তিকে আরও সুসংগঠিত করার আহ্বান জানান।

এছাড়া বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতাকর্মীরাও জিয়াউর রহমানের রাষ্ট্রীয় দর্শন ও দেশের উন্নয়নে তাঁর অবদানের বিষয়ে বক্তব্য রাখেন।