September 19, 2026, 3:19 pm
শিরোনাম :
তিতাস-২৮ থেকে জাতীয় গ্রিডে দৈনিক সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস যুক্ত হচ্ছে অভিন্ন ও মানসম্পন্ন প্রশিক্ষণ ব্যবস্থা চালু হলে শ্রমবাজারে তরুণদের গ্রহণযোগ্যতা বাড়বে : প্রধানমন্ত্রী নবীনদের স্বপ্নবুনন: ইসমাইলের উপস্থাপনায় আসছে ‘তারুণ্যের বাংলাদেশ’ সাবেক ছাত্রনেতা মানব মজুমদার সন্তোষপুর ইউপি চেয়ারম্যান প্রার্থীর আলোচনায়- জনসংযোগ শুরু বাগেরহাটের চিতলমারিতে পুলিশের অভিযানে নারীসহ ৬ সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার শ্রেণিকক্ষ সংকটে বটতলায় ক্লাস, সংবাদ প্রকাশের পর বিদ্যালয় পরিদর্শনে শিক্ষা কর্মকর্তা মানব কল্যাণে চিতলমারির ওয়ালটন পরিবার লিডস করপোরেশন ও বশির সিন্ডিকেটের হাজারকোটি টাকার দুর্নীতির অভিযোগ ! পর্দার আড়ালে পরিবার ও রাজনীতির গল্প: সম্পন্ন হলো তারকাবহুল ‘বেগম পাড়া’র প্রথম লটের শুটিং জনদুর্ভোগ ও আইনশৃঙ্খলার প্রশ্নে সরকারের ব্যর্থতা স্পষ্ট: জেএসডি

মাদকবিরোধী অভিযানে অসামান্য সাফল্যের স্বীকৃতি পেল শেরপুর জেলা পুলিশ

রোজিনা আক্তার তিশা স্টাফ রিপোর্টার

পুলিশ সপ্তাহ ২০২৬ উপলক্ষে ২০২৫ সালের মাদকদ্রব্য উদ্ধার কার্যক্রম মূল্যায়নের ভিত্তিতে ‘গ’ গ্রুপে সমগ্র বাংলাদেশে দ্বিতীয় স্থান অর্জন করেছে শেরপুর জেলা পুলিশ।

​মঙ্গলবার (১২ মে) বেলা ১২:৩০ ঘটিকায় রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে আয়োজিত অনুষ্ঠানে এই অর্জনের সম্মাননা প্রদান করা হয়।

মাননীয় ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ মোঃ আলী হোসেন ফকির মহোদয় এই বিশেষ কৃতিত্বের জন্য শেরপুর জেলার পুলিশ সুপার জনাব এ, কে, এম জহিরুল ইসলাম-এর হাতে সম্মাননা স্মারক ও পুরস্কার তুলে দেন।

​এই অভাবনীয় সাফল্যে পুলিশ সুপারের প্রতি আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা প্রকাশ করেছে শেরপুর জেলা পুলিশের সকল স্তরের কর্মকর্তা ও সদস্যবৃন্দ। আপনার এই অসামান্য প্রাপ্তি আমাদের পেশাদারিত্বের পথে এক অনন্য পাথেয়। এই সাফল্যকে পাথেয় করে শেরপুরকে দ্রুত মাদকমুক্ত ও নিরাপদ জনপদ হিসেবে গড়ে তুলতে শেরপুর জেলা পুলিশ অঙ্গীকারবদ্ধ।