May 29, 2026, 6:12 pm
শিরোনাম :
চিতলমারীবাসীকে ফারজানা আক্তারের পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ঈদযাত্রা ও পশুর হাটে নিরাপত্তা নিশ্চিতে র‌্যাব-১০ এর ব্যাপক প্রস্তুতি বান্ধাবাড়ি ইউনিয়নবাসীকে শুভেচ্ছা— মোঃ হান্নান মোল্লা এসআই সৈকত সহ ৫ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে স্বরাষ্ট্র মন্ত্রনালয়সহ চার দপ্তরে লিখিত অভিযোগ এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ) এর ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বেস্ট রিপোর্টিং সম্মাননায় ভূষিত হয়েছেন আরজেএফ সেরা সংগঠক অ্যাওয়ার্ড পেয়েছেন কাশিয়ানী রিপোর্টার্স ফোরামের প্রতিষ্ঠাতা সংবাদিক মিলটন খান। প্রেস কাউন্সিলের প্রশিক্ষণ শেষে সনদ গ্রহণ করলেন শেরপুরের মো: রিয়াজ প্রেস কাউন্সিলের প্রশিক্ষণ শেষে সনদ গ্রহণ করলেন শেরপুরের রোজিনা আক্তার তিশা ৮৫ বিশিষ্ট নাগরিকের সংহতি নারী-শিশু নির্যাতন বন্ধে কার্যকর পদক্ষেপের দাবি

প্রেস কাউন্সিলের প্রশিক্ষণ শেষে সনদ গ্রহণ করলেন শেরপুরের মো: রিয়াজ

রোজিনা আক্তার তিশা স্টাফ রিপোর্টার

বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন বিষয়ক সেমিনার ও কর্মশালায় অংশ নিয়ে প্রশিক্ষণ সনদ গ্রহণ করেছেন শেরপুরের সাংবাদিক মো: রিয়াজ।

২০ মে বুধবার সকাল ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বাংলাদেশ প্রেস কাউন্সিল ও তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আয়োজনে অনুষ্ঠিত “বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং সাংবাদিকদের অধিকার ও পেশাগত নীতি-নৈতিকতা” বিষয়ক সেমিনার ও কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণ শেষে রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ)-এর সদস্য সাংবাদিকরা সনদ গ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম। তিনি অংশগ্রহণকারী সাংবাদিকদের মাঝে সনদপত্র বিতরণ করেন।

সেমিনার ও কর্মশালায় সাংবাদিকতার পেশাগত দায়িত্ব, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের গুরুত্ব, তথ্য যাচাই-বাছাই এবং সাংবাদিকতার নীতি-নৈতিকতার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এতে দেশের বিভিন্ন জেলা থেকে আগত সাংবাদিকরা অংশগ্রহণ করেন।

রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ)-এর সাধারণ পরিষদ সদস্য হিসেবে অংশগ্রহণের সুযোগ পান সাংবাদিক মো: রিয়াজ। কর্মশালায় অংশগ্রহণ শেষে তিনি প্রশিক্ষণ সনদ গ্রহণ করেন।

এ সময় উপস্থিত অতিথিরা বলেন, সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং দায়িত্বশীল সাংবাদিকতা চর্চায় এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের সদস্য শামসুল হক জাহিদ এবং বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব (সরকারের উপসচিব) মোঃ আব্দুস সবুর। এছাড়াও স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব মোঃ আব্দুস সবুর এবং শুভেচ্ছা বক্তব্য দেন রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ)-এর চেয়ারম্যান এস এম জহিরুল ইসলাম।

সেমিনার ও কর্মশালায় সারাদেশ থেকে আগত রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ)-এর ৬০ জন সদস্য সাংবাদিক অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page