September 16, 2026, 7:53 am
শিরোনাম :
বাগেরহাটের চিতলমারিতে পুলিশের অভিযানে নারীসহ ৬ সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার শ্রেণিকক্ষ সংকটে বটতলায় ক্লাস, সংবাদ প্রকাশের পর বিদ্যালয় পরিদর্শনে শিক্ষা কর্মকর্তা মানব কল্যাণে চিতলমারির ওয়ালটন পরিবার লিডস করপোরেশন ও বশির সিন্ডিকেটের হাজারকোটি টাকার দুর্নীতির অভিযোগ ! পর্দার আড়ালে পরিবার ও রাজনীতির গল্প: সম্পন্ন হলো তারকাবহুল ‘বেগম পাড়া’র প্রথম লটের শুটিং জনদুর্ভোগ ও আইনশৃঙ্খলার প্রশ্নে সরকারের ব্যর্থতা স্পষ্ট: জেএসডি প্রেমের জোয়ার, কিন্তু বিয়ের কথায় ভয়! এই সমীকরণের উত্তর খুঁজছে ‘বউ ঘরের লক্ষী’ চিতলমারীর ২নং ওয়ার্ডে মেম্বার পদে পরিবর্তনের অঙ্গীকার নিয়ে মাঠে সেলিম খান বাংলাদেশের কোয়ান্টাম প্রযুক্তিতে ঐতিহাসিক অর চিতলমারীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত: দক্ষ ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ার প্রত্যয়

বেগম পাড়া’র শুভ মহরত

বিনোদন ডেস্ক :

সম্প্রতি ঢাকায় লাবণ্য মিডিয়া হাউসের ব্যানারে নির্মিত এবং হেদায়েত উল্লাহ তুর্কীর রচনা ও পরিচালনায় দীর্ঘ ধারাবাহিক নাটক ‘বেগম পাড়া’-এর শুভ মহরত অনুষ্ঠিত হয়ে গেল। নাটকের রচয়িতা ও পরিচালক জানান, দেশের কালো ও অবৈধ টাকার মালিক এবং রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তিরা রাষ্ট্রের ভেতরে আরেকটি রাষ্ট্র তৈরি করে তাদের সকল অর্থ-সম্পদ বেগম, রক্ষিতা এবং বান্ধবীদের নামে গড়ে তুলেছেন। এই বাসিন্দাদের নিয়ে গড়ে ওঠা নতুন পাড়ার নাম দেওয়া হয়েছে ‘বেগম পাড়া’। এই বেগম পাড়ার বাসিন্দাদের সুখ-দুঃখ এবং জীবনের নানা গল্প নিয়ে নাটকটি তৈরি হচ্ছে, যেখানে মোট পাঁচ প্রজন্মের গল্প তুলে ধরা হবে। আগামী মাস থেকে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে প্রতি সপ্তাহে তিনদিন নাটকটি সম্প্রচারিত হবে।

ঢাকার মোহাম্মদপুরের চন্দ্রিমা হাউজিংয়ে অবস্থিত নীল পদ্ম শুটিং হাউসের মনোরম লোকেশনে নাটকটির চিত্রধারণ করা হবে। নাটকটিতে সহকারী পরিচালক হিসেবে থাকছেন শাহীন আহমেদ রাজ, বায়েজিদ আহমেদ ও সৈয়দ নুরুজ্জামান এবং ব্যবস্থাপনায় রয়েছেন মুজাদ্দিদ হোসেন অনুরাগ।

লাবণ্য মিডিয়া হাউসের ব্যবস্থাপনা পরিচালক সিনথিয়া সুলতানার পরিচালনায় মহরত অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণীপেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আমন্ত্রিত অতিথিদের মধ্যে ছিলেন নূর জুয়েলার্স বিডি-এর চেয়ারম্যান আরিফ জামান, এস এম মাগুরা রিয়েল এস্টেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার সেলিম রেজা, শামীম টেক্সটাইলের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শামীম হোসেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী মো. হেলাল উদ্দিন পাটোয়ারী ও ডেপুটি রেজিস্ট্রার মো. আলতাফ হোসেন, জনতা ব্যাংকের কর্মকর্তা মো. হাবিবুল্লাহ তরিক, ভিসতা ইলেকট্রনিকসের পরিচালক ইকবাল বিন আনোয়ার ডন, টিউলিপ মাল্টিমিডিয়ার চেয়ারম্যান আমিনুল ইসলাম বাবু, স্টার মাল্টিমিডিয়ার সিইও সাবরিনা সুইটি, বাংলাদেশ টেলিভিশন নাট্যকার সংঘের সাবেক সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন এবং ভিসা পয়েন্টের চেয়ারম্যান সেলিম রেজা। এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী এম এ খালেক, মাজহারুল ইসলাম কিসলু, সলিমুল্লা সলিম, ডেনিয়েল, সঙ্গীতশিল্পী তামান্না সরকার, কলামিস্ট ও সংগঠক তসলিম উদ্দিন রানা, ব্যারিস্টার শহিদুল ইসলাম, অ্যাডভোকেট তোফাজ্জল হোসেন এবং কর আইনজীবী আমির হোসেনসহ নাটকটির শুভাকাঙ্ক্ষী ও কলাকুশলীবৃন্দ।

তারকা সমৃদ্ধ এই দীর্ঘ ধারাবাহিক নাটকে অভিনয় করছেন দেশের একঝাঁক নবীন ও প্রবীণ অভিনয়শিল্পী। নাটকটিতে অভিনয় করছেন বাবুল আহমেদ, আব্দুল্লাহ রানা, সফিক খান দিলু, আমিন আজাদ, আশরাফুল আলম সোহাগ, তুহিন চৌধুরী, কামরুল বাহার, শাহ আলম সিকদার, রাফা নাঈম, তারেক স্বপন, সাব্বির আহমেদ, টুটুল চৌধুরী, কবির টুটুল, শিশির সরদার, শেখ স্বপ্না, লিজা খানম, জয়িতা প্রিয়ন্তী, আসমা শিউলী, শেফালী সাথী, সেঁজুতি খন্দকার, নাবিলা চৌধুরী, আঁখি চৌধুরী, শেখ চাঁদনী, তাবাসসুম মিথিলা, সাদিকা মালিহা সখ, সুমাইয়া নদী, নাসরিন সুলতানা, মুনিয়া মুন, ফাতেমা মৌ, ডালিয়া শারমিন জুই, তানিয়া ইসলাম, তমা ইসলাম, জেনিফার জুই, সোনিয়া, উর্মি আহমেদ, আমেনা পারভীন রুপা, শিমুল চৌধুরী, শামীম মোল্লা, রফিক মিন্টু, ইকে পারভেজ, আকাশ ইসলাম, জহিরুল ইসলাম, শেখ ফরিদ আহমেদ পলক, ফেরদৌস লুৎফুল বারী, আহমেদ সাব্বির রোমিও, মোল্লা সৌম্য রহমান, নাহিদ খান, টুটুল প্রধান, ছড়া, সুমাইয়া আক্তার রাত্রি, মাইশা আক্তার প্রিয়া, ত্রিধা পাল মান, তাইয়েবা মিশেল, তাহানি শামস নাওমি, ঝুমুর, আনাহিতা, যায়েদ ইবনে মবিয়া, আরাফাত হিমেল, শাহীন আহমেদ, শাহীন আলম জয়, ইকবাল ভুইয়া, সাবিত বিন রাকায়াত, উনাইজা, লাবিবা এবং আবরার এশাল প্রমুখ।