September 20, 2026, 3:53 pm
শিরোনাম :
২০৩০ সালের মধ্যে ১০৬.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদনের লক্ষ্য বিজিএফসিএলের অপ্রতিম হত্যার বিচার সংক্ষিপ্ত সময়ে সম্পন্ন হবে : স্বরাষ্ট্রমন্ত্রী কোস্টগার্ডকে আরও কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অপ্রতীম হত্যার বিচার দাবিতে কুমিল্লায় শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ, ১ ঘণ্টা পর প্রত্যাহার সংসদীয় মৈত্রী গ্রুপ গঠনে বাংলাদেশের সঙ্গে কাজ করতে চায় ইতালি সেপ্টেম্বরের ১৯ দিনেই রেমিট্যান্স ২৩ হাজার কোটি টাকা ছাড়াল রাষ্ট্রপতির সঙ্গে জুলাই শহিদ মুগ্ধর পরিবারের সদস্যদের সৌজন্য সাক্ষাৎ গাজী মনিবুর রহমান নার্সিং কলেজ কর্তৃপক্ষের চরম অবহেলা: নিরাপত্তাবিধি ছাড়াই কাজ চলাকালে মাচা ভেঙে শ্রমিকের মৃত্যু, আহত ৩

ব্যাটিংয়ে ফিরতে না পারলে আর ক্রিকেটেই ফিরবেন না সাকিব

Reporter Name

এবারের বিপিএল সাকিব আল হাসানকে অন্যভাবেই পরিচয় করিয়ে দিচ্ছে । চোখের সমস্যার কারণে রংপুর রাইডার্সের হয়ে শুধু বোলার হিসেবে খেলছেন তারকা অলরাউন্ডার। বর্তমান অবস্থায় ব্যাট করা যে সাকিবের জন্য কতটা কঠিন, সেটা সহজেই বোঝা যাচ্ছে। এজন্য গত কয়েক ম্যাচে সুযোগ থাকার পরও ব্যাটিংয়ে নামেননি। কুমিল্লা ভিক্টোরিয়ানসের কোচ মোহাম্মদ সালাউদ্দিন জানিয়েছেন, ব্যাটিংয়ে ফিরতে না পারলে আর ক্রিকেটেই ফিরবেন না সাকিব। কুমিল্লার কোচ হলেও সাকিবকে নিয়ে নানা সময়ে কাজ করেছেন সালাউদ্দিন। এখনো দলের ব্যস্ততার ফাঁকে সাকিবের সঙ্গে তাঁকে দেখা যায়। কাল কুমিল্লার ম্যাচ শেষে সংবাদ সম্মলনে তাই সাকিবের ব্যাপারে সালাউদ্দিনের কাছে জানতে চাওয়া হয়। সালাউদ্দিন বলেছেন, ‘সে (সাকিব) যদি না-ই ফিরতে পারে (ব্যাটিংয়ে), তাহলে তো ক্রিকেট খেলবে না। সে ফিরতে পারবে বলেই এখনো মাঠে আছে বলে আমি মনে করি।’
ভারত বিশ্বকাপ থেকেই চোখের সমস্যায় ভুগছেন সাকিব। বিশ্বকাপের পর আঙুলের চোটে ছিলেন খেলার বাইরে। সেই সঙ্গে ছিল নির্বাচনী ব্যস্ততা। বিপিএল দিয়ে মাঠে ফিরলেও এক ম্যাচ খেলার পরই দেখা যায় চোখের রেটিনার সমস্যা। বিপিএলের আগে লন্ডন ও এক ম্যাচ খেলে সিঙ্গাপুরে চিকিৎসা করাতে যান তিনি। সাকিবের এসব বিষয় ভালোই জানা সালাউদ্দিনের। তবে সাকিবের সঙ্গে নিয়মিত কথা হলেও ক্রিকেটীয় বিষয়ে কম কথা হয় বলে জানিয়েছেন তিনি, ‘আমি আর সাকিব কথা বললে বেশির ভাগ ক্রিকেটের বাইরের কথাই বলি। খুব কম আমরা ক্রিকেট নিয়ে কথা বলি। আমরা সব সময় আমাদের সমস্যা কী, আমাদের সমাধান কী, সেটা নিয়ে চিন্তা করি বেশি। ক্রিকেট নিয়ে খুব কম কথা হয়। যে কথাগুলো হয়েছে, সেগুলো আসলে আমার খোলাসা করা উচিত হবে না।