September 20, 2026, 3:52 pm
শিরোনাম :
২০৩০ সালের মধ্যে ১০৬.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদনের লক্ষ্য বিজিএফসিএলের অপ্রতিম হত্যার বিচার সংক্ষিপ্ত সময়ে সম্পন্ন হবে : স্বরাষ্ট্রমন্ত্রী কোস্টগার্ডকে আরও কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অপ্রতীম হত্যার বিচার দাবিতে কুমিল্লায় শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ, ১ ঘণ্টা পর প্রত্যাহার সংসদীয় মৈত্রী গ্রুপ গঠনে বাংলাদেশের সঙ্গে কাজ করতে চায় ইতালি সেপ্টেম্বরের ১৯ দিনেই রেমিট্যান্স ২৩ হাজার কোটি টাকা ছাড়াল রাষ্ট্রপতির সঙ্গে জুলাই শহিদ মুগ্ধর পরিবারের সদস্যদের সৌজন্য সাক্ষাৎ গাজী মনিবুর রহমান নার্সিং কলেজ কর্তৃপক্ষের চরম অবহেলা: নিরাপত্তাবিধি ছাড়াই কাজ চলাকালে মাচা ভেঙে শ্রমিকের মৃত্যু, আহত ৩

বিপিএল ইতিহাসের সর্বোচ্চ রানের রেকর্ড

GVC News

চট্টগ্রামে পা ফেলতেই রানের বন্যা বাংলাদেশ প্রিমিয়ার লিগে। বিপিএলের দশম আসরের স্বাগতিক চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে পাহাড়সম রেকর্ড গড়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। যা যৌথভাবে বিপিএলের ইতিহাসে সর্বোচ্চ দলীয় সংগ্রহ। এবারের আসরের শুরু থেকে রান খরায় ভুগতে থাকা লিটন দাসের গড়ে দেয়া ভিতে দাঁড়িয়ে রীতিমতো ঝড় তুললেন উইল জ্যাক। এই ইংলিশ ওপেনারের সেঞ্চুরিতে রানের পাহাড় গড়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন স্বাগতিক দলের অধিনায়ক শুভাগত হোম। তার সেই সিদ্ধান্তকে শুরুতেই ভুল প্রমাণ করেন লিটন দাস ও উইল জ্যাকস। পাওয়ারপ্লেতে ৬২ রান জড়ো করে লিটন থামেন ৬০ রান করে। ২৬ বলে অর্ধশতকের পর ৩১ বলের মোকাবেলায় হাঁকান ৯টি চার ও ৩টি ছক্কা।

লিটনের পর দলীয় ৮৬ রানেই তাওহীদ হৃদয়কে হারায় কুমিল্লা। দুর্ভাগা হৃদয় এদিন রানের খাতা খোলা দূরে থাক, প্রথম বলেই শহিদুল ইসলামের বলে এলবিডব্লিউ হয়ে পান গোল্ডেন ডাকের তিক্ত স্বাদ। ব্রুক গেস্ট যেন অতিথির মতোই এলেন আর গেলেন। ১১ বলে ১০ রান করে কিছুটা মন্থরও করেন রানের গতি। তবে দলকে তার আঁচ লাগতে দেননি জ্যাকস। ইংলিশ এই ওপেনার চড়াও হয়ে খেলতে থাকেন, সচল রাখেন রানের চাকা। তার সাথে যোগ দেন প্রথম ম্যাচ খেলতে নামা ইংলিশ সুপারস্টার মঈন আলীও।

৫০ বল মোকাবেলা করে জ্যাকস তুলে নেন এই ফরম্যাটে নিজের তৃতীয় সেঞ্চুরি। শেষপর্যন্ত ৫৩ বলে ১০৮ রান করে অপরাজিত থাকেন জ্যাকস, ৫টি চার ১০টি ছক্কার সহায়তায়। মঈন ২৪ বলে ৫৩ রান করে অপরাজিত থাকেন, হাঁকান ২টি চার ও ৫টি ছক্কা। নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ২৩৯ রান দাঁড়ায় কুমিল্লার সংগ্রহ।

আল আমিন হোসেন শুরু থেকেই ছিলেন খরুচে, শেষপর্যন্ত গড়ে ফেলেন বিপিএলে এক ইনিংসে সবচেয়ে বেশি রান দেওয়ার রেকর্ড। চট্টগ্রামের এই পেসার এদিন ৪ ওভারে বিলি করেন ৬৯ রান, ইকোনোমি রেট ছিল ১৭.২৫।