September 20, 2026, 3:52 pm
শিরোনাম :
২০৩০ সালের মধ্যে ১০৬.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদনের লক্ষ্য বিজিএফসিএলের অপ্রতিম হত্যার বিচার সংক্ষিপ্ত সময়ে সম্পন্ন হবে : স্বরাষ্ট্রমন্ত্রী কোস্টগার্ডকে আরও কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অপ্রতীম হত্যার বিচার দাবিতে কুমিল্লায় শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ, ১ ঘণ্টা পর প্রত্যাহার সংসদীয় মৈত্রী গ্রুপ গঠনে বাংলাদেশের সঙ্গে কাজ করতে চায় ইতালি সেপ্টেম্বরের ১৯ দিনেই রেমিট্যান্স ২৩ হাজার কোটি টাকা ছাড়াল রাষ্ট্রপতির সঙ্গে জুলাই শহিদ মুগ্ধর পরিবারের সদস্যদের সৌজন্য সাক্ষাৎ গাজী মনিবুর রহমান নার্সিং কলেজ কর্তৃপক্ষের চরম অবহেলা: নিরাপত্তাবিধি ছাড়াই কাজ চলাকালে মাচা ভেঙে শ্রমিকের মৃত্যু, আহত ৩

সমালোচনায় কামরান আকমল বাবরদের -পাকিস্তান

অনলাইন ডেস্ক:

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলছে পাকিস্তান। ৩ ম্যাচের এই সিরিজের প্রথমটিতে আয়ারল্যান্ডের বিপক্ষে অপ্রত্যাশিতভাবে হেরে যায় পাকিস্তান। দেশটির সাবেক উইকেটকিপার ব্যাটার কামরান আকমল মনে করেন, দলগত অর্জনের চেয়ে ব্যক্তিগত অর্জনে ক্রিকেটাররা বেশি মনোযোগী হওয়ায় এমন ফল হচ্ছে।

নিজের ইউটিউব চ্যানেলে আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টির পর খেলোয়াড়দের এই মানসিকতার সমালোচনা করেন। খেলোয়াড়দের ব্যক্তিগত অর্জনের দিকে এমন ঝোঁক টিম ম্যানেজমেন্টের চিহ্নিত করা উচিত বলেও মনে করেন কামরান।

আকমল বলেন, আমরা ভালো করব যখন আমরা ভালো ক্রিকেট খেলার চেষ্টা করব। খেলোয়াড়দের অবশ্যই দলের কথা ভাবতে হবে। এভাবে চলতে থাকলে (ব্যক্তিগত অর্জনে মনোযোগী হলে) আমরা হারতেই থাকব। আমি দেখতেছি, খেলোয়াড়রা ব্যক্তিগত অর্জনে বেশি মনোযোগী হচ্ছে যেটা দলের জন্য ভালো নয়। টিম ম্যানেজমেন্টের বিষয়টি দ্রুতই নজরে আনা দরকার।

আয়ারল্যান্ডের বিপক্ষে ৫ উইকেটে হেরেছে পাকিস্তান। দলটির দেওয়া ১৮২ রানের লক্ষ্য ১ বল হাতে রেখেই পেরিয়ে যায় আইরিশরা। এদিন ম্যাচে বাবর আজম ফিফটি পেলেও সেটি ছিল বেশ ধীরগতির। ৪৩ বলে ৫৭ রানের ইনিংস খেলেছেন তিনি। যদিও ম্যাচের হারে বোলিং ও ফিল্ডিংয়ের ব্যর্থতাকেই দুষেছেন পাকিস্তান অধিনায়ক।

আয়ারল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের সিরিজের পরের ম্যাচটি আগামী ১২মে। আর শেষ ম্যাচটিতে আগামী ১৪মে মুখোমুখি হবে দুই দল। আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ শেষ করে ইংল্যান্ডের বিপক্ষেও সিরিজ খেলবে পাকিস্তান।

জিভিসি নিউস/ ইস