September 20, 2026, 3:52 pm
শিরোনাম :
২০৩০ সালের মধ্যে ১০৬.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদনের লক্ষ্য বিজিএফসিএলের অপ্রতিম হত্যার বিচার সংক্ষিপ্ত সময়ে সম্পন্ন হবে : স্বরাষ্ট্রমন্ত্রী কোস্টগার্ডকে আরও কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অপ্রতীম হত্যার বিচার দাবিতে কুমিল্লায় শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ, ১ ঘণ্টা পর প্রত্যাহার সংসদীয় মৈত্রী গ্রুপ গঠনে বাংলাদেশের সঙ্গে কাজ করতে চায় ইতালি সেপ্টেম্বরের ১৯ দিনেই রেমিট্যান্স ২৩ হাজার কোটি টাকা ছাড়াল রাষ্ট্রপতির সঙ্গে জুলাই শহিদ মুগ্ধর পরিবারের সদস্যদের সৌজন্য সাক্ষাৎ গাজী মনিবুর রহমান নার্সিং কলেজ কর্তৃপক্ষের চরম অবহেলা: নিরাপত্তাবিধি ছাড়াই কাজ চলাকালে মাচা ভেঙে শ্রমিকের মৃত্যু, আহত ৩

মাহমুদউল্লাহর ফিফটি দলীয় শতকের পর

স্পোর্টস ডেস্ক:

জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে মুখোমুখি বাংলাদেশ। যেখানে প্রথমে ব্যাট করতে নামা টাইগারদের শুরুটা ভালো হয়নি। তবে মাহমুদউল্লাহ রিয়াদের হাফসেঞ্চুরিতে ভর করে দলীয় শতকে পৌঁছে গেছে টাইগাররা।

টস হেরে ব্যাট করতে নামা বাংলাদেশ দ্বিতীয় ওভারে তানজিদ হাসানকে হারায়। ব্যক্তিগত ২ রানে ব্লেসিং মুজারবানির বলে তুলে মেরে ক্যাচ হন তিনি। এরপর ব্রায়ান বেনেট সৌম্য সরকার ও তাওহিদ হৃদয়কে মাঠ ছাড়া করেন।

তবে এরপর দলের হাল ধরেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও মাহমুদউল্লাহ রিয়াদ। তারা চতুর্থ উইকেটে ৪৫ বলে ৬৯ রান তোলেন। ভালো খেললেও ইনিংস বড় করতে পারেননি শান্ত। ওয়েলিংটন মাসাকাদজার বলে আউট হওয়ার আগে ২৮ বলে ৫টি চার ও ১টি ছক্কায় ৩৬ রান করেন।

আজ রবিবার মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে খেলবে দুদল। বাংলাদেশ সময় সকাল ১০টায় ম্যাচটি শুরু হবে। যেখানে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন জিম্বাবুয়ে অধিনায়ক সিকান্দার রাজা। প্রথম ৪ ম্যাচ জিতে সিরিজ আগেই নিশ্চিত করেছে বাংলাদেশ।

এ ম্যাচে বাংলাদেশ দলে তিনটি পরিবর্তন হয়েছে। ফিরেছেন মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান ও মোহাম্মদ সাইফউদ্দিন। তাদের জায়গা করে দিয়েছেন তাসকিন আহমেদ, তানজিম হাসান ও তানভির ইসলাম।

অন্যদিকে জিম্বাবুয়ে দলে একটি পরিবর্তন এসেছে। রিচার্ড এনগারাভার জায়গায় ফিরেছেন শন উইলিয়ামস।

জিভিসি নিউস/ ইস