September 20, 2026, 3:53 pm
শিরোনাম :
২০৩০ সালের মধ্যে ১০৬.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদনের লক্ষ্য বিজিএফসিএলের অপ্রতিম হত্যার বিচার সংক্ষিপ্ত সময়ে সম্পন্ন হবে : স্বরাষ্ট্রমন্ত্রী কোস্টগার্ডকে আরও কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অপ্রতীম হত্যার বিচার দাবিতে কুমিল্লায় শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ, ১ ঘণ্টা পর প্রত্যাহার সংসদীয় মৈত্রী গ্রুপ গঠনে বাংলাদেশের সঙ্গে কাজ করতে চায় ইতালি সেপ্টেম্বরের ১৯ দিনেই রেমিট্যান্স ২৩ হাজার কোটি টাকা ছাড়াল রাষ্ট্রপতির সঙ্গে জুলাই শহিদ মুগ্ধর পরিবারের সদস্যদের সৌজন্য সাক্ষাৎ গাজী মনিবুর রহমান নার্সিং কলেজ কর্তৃপক্ষের চরম অবহেলা: নিরাপত্তাবিধি ছাড়াই কাজ চলাকালে মাচা ভেঙে শ্রমিকের মৃত্যু, আহত ৩

এমবাপ্পে বয়সে তরুণ হলেও লিজেন্ড হিসেবেই বিদায় নিচ্ছে

স্পোর্টস ডেস্ক

পার্ক ডি প্রিন্সেসে পিএসজির ঘরের মাঠে ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলতে মাঠে নেমেছিলেন কিলিয়ান এমবাপ্পে। কিন্তু প্যারিসের বিদায়টা তার মোটেও সুখকর হয়নি। রোববার লিগ ওয়ানে তুলসের কাছে বিস্ময়কর ভাবে ৩-১ ব্যবধানে হেরে গেছে পিএসজি। ইতোমধ্যেই লিগ শিরোপা নিশ্চিত হওয়া পিএসজির হয়ে একমাত্র গোলটিও করেছেন এমবাপ্পে।

এক ভিডিও পোস্টে এমবাপ্পে নিশ্চিত করেছেন এ মৌসুমের পরে পিএসজি ছেড়ে চলে যাচ্ছেন। এর মাধ্যমে পিএসজির সঙ্গে তার সাত বছরের সম্পর্কের অবসান হচ্ছে। এমবাপ্পের পরবর্তী ঠিকানা হিসেবে এখন পর্যন্ত রিয়াল মাদ্রিদই এগিয়ে রয়েছে। প্যারিস থেকে বিদায়ের পর রিয়াল মাদ্রিদেই তিনি যোগ দিতে যাচ্ছেন, এই সম্ভাবনা গত দুই বছর যাবতই আলোচিত হচ্ছে।

পিএসজির হয়ে এ পর্যন্ত ক্লাব সর্বোচ্চ ২৫৬ গোল করেছেন এমবাপ্পে। ২০১৭ সালে মোনাকো থেকে ১৮০ ইউরোতে ফরাসি ক্লাবটিতে যোগ দেন তিনি। ফ্রান্সের শীর্ষ লিগে এ পর্যন্ত গোল করেছেন ১৯১টি, এর মধ্যে ক্যারিয়ারের শুরুতে মোনাকোর হয়ে করেছিলেন ১৬টি গোল। এর মাধ্যমে সর্বকালের সর্বোচ্চ গোলদাতার তালিকায় তিনি সপ্তম স্থান নিশ্চিত করেছেন।

ম্যাচের ঠিক আগে গণমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে এনরিকে ২৫ বছর বয়সী এমবাপ্পেকে ‘ক্লাব লিজেন্ড’ হিসেবে আখ্যায়িত করেছেন। এনরিকে বলেন, আমি তার সমর্থনে প্রশংসা শুনতে পেয়েছি। এমবাপ্পের যা প্রাপ্য ছিলো সমর্থকরা তাকে যথোপযুক্ত সম্মান জানিয়েছে। বয়সে তরুণ হওয়া সত্ত্বেও ক্লাবের একজন লিজেন্ড হিসেবেই সে বিদায় নিচ্ছে।

পিএসজির চ্যাম্পিয়নস লিগের ব্যর্থতার মধ্য দিয়ে এমবাপ্পের ইউরোপিয়ান সর্বোচ্চ আসরের শিরোপা ছাড়াই ক্লাব ছাড়তে হলো। ২০২০ সালে বায়ার্ন মিউনিখের কাছে হেরে পিএসজিকে রানার্স-আপ হতে হয়েছিল। এরপর আরো দুইবার তারা শেষ চারে খেলেছে। এখন এমবাপ্পের সামনে সুযোগ পরবর্তী ক্লাবের হয়ে অন্তত ক্যারিয়ারে একবার চ্যাম্পিয়নস লিগের শিরোপাটা তুলে ধরা।

জিভিসি নিউস/ ইস