টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে আজ বুধবার রাত ১টা ৪০ মিনিটে যুক্তরাষ্ট্রের উদ্দেশে দেশ ছাড়বে বাংলাদেশ ক্রিকেট দল। প্লেন ধরার আগে শেষবারের মতো মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন করবেন টাইগাররা।
আজ আনুষ্ঠানিক ফটোসেশন দুপুর ১টায় হবে। এরপর সংবাদ সম্মেলনে বিশ্বকাপে নিজেদের লক্ষ্যের কথা জানাবেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
এর আগে গতকাল বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এবার বিশ্বকাপ শুরু হবে ১ জুন। তার আগে যুক্তরাষ্ট্র সফরে স্বাগতিকদের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ।
আগামী ৭ জুন শ্রীলংকার বিপক্ষে ম্যাচ দিয়ে ডালাসে শুরু বাংলাদেশের বিশ্বকাপ।
জিভিসি নিউস/ ইস