September 18, 2026, 11:15 am
শিরোনাম :
নবীনদের স্বপ্নবুনন: ইসমাইলের উপস্থাপনায় আসছে ‘তারুণ্যের বাংলাদেশ’ সাবেক ছাত্রনেতা মানব মজুমদার সন্তোষপুর ইউপি চেয়ারম্যান প্রার্থীর আলোচনায়- জনসংযোগ শুরু বাগেরহাটের চিতলমারিতে পুলিশের অভিযানে নারীসহ ৬ সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার শ্রেণিকক্ষ সংকটে বটতলায় ক্লাস, সংবাদ প্রকাশের পর বিদ্যালয় পরিদর্শনে শিক্ষা কর্মকর্তা মানব কল্যাণে চিতলমারির ওয়ালটন পরিবার লিডস করপোরেশন ও বশির সিন্ডিকেটের হাজারকোটি টাকার দুর্নীতির অভিযোগ ! পর্দার আড়ালে পরিবার ও রাজনীতির গল্প: সম্পন্ন হলো তারকাবহুল ‘বেগম পাড়া’র প্রথম লটের শুটিং জনদুর্ভোগ ও আইনশৃঙ্খলার প্রশ্নে সরকারের ব্যর্থতা স্পষ্ট: জেএসডি প্রেমের জোয়ার, কিন্তু বিয়ের কথায় ভয়! এই সমীকরণের উত্তর খুঁজছে ‘বউ ঘরের লক্ষী’ চিতলমারীর ২নং ওয়ার্ডে মেম্বার পদে পরিবর্তনের অঙ্গীকার নিয়ে মাঠে সেলিম খান

টঙ্গীতে যাত্রীর কবজি বিচ্ছিন্ন

Reporter Name

এস কে সানি টঙ্গী গাজীপুর : গাজীপুরের টঙ্গীতে ট্রেনের সঙ্গে ট্রাকের ধাক্কায় এক যাত্রীর কব্জি বিচ্ছিন্ন হওয়ার খবর পাওয়া গেছে।
রোববার (৫ নভেম্বর) রাত সাড়ে ১০টায় টঙ্গীর মধুমিতা রেল ক্রসিং এলাকায় এ ঘটনা ঘটে।

ঘটনার পর ট্রেন থামিয়ে আহত মাজেদকে শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়।

স্থানীয়রা জানান, রোববার রাতে ঢাকা থেকে ছেড়ে আসা উপবন এক্সপ্রেস ট্রেন টঙ্গীর মধুমিতা রেল ক্রসিং এলাকায় পাথরবোঝাই একটি ট্রাককে ধাক্কা দেয়। ট্রাকটি ট্রেনের দ্বিতীয় বগিতে আঘাত হানে।

এ সময় ওই ট্রেনের জানালা দিয়ে বাইরে থাকা মাজেদের বাম হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে যায়।

টঙ্গী রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার রাকিবুর রহমান বলেন, ঘটনার কয়েক মিনিট আগে ট্রেনটি টঙ্গী রেলওয়ে পেরিয়ে যায়। পরে ওই এলাকায় একটি ট্রাক রেললাইনের উপর উঠে পড়লে ট্রাকটিকে ধাক্কা দেয়।

টঙ্গী রেলওয়ে ফাঁড়ি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ছোটন শর্মা বলেন, ঘটনার পরপর পুলিশ ঘটনাস্থল থেকে ট্রাক ও ট্রাকচালককে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।