September 21, 2026, 6:01 pm
শিরোনাম :
গাজী নজরুলের বিষয়ে স্পিকারের চিঠির অপেক্ষায় ইসি সচিব দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৩১ বিলিয়ন ডলার জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী টাঙ্গাইলে আগাম শীতকালীন সবজি চাষে ভাগ্য বদলের স্বপ্ন দেখছেন কৃষক কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি আটক শিক্ষা ও প্রযুক্তি আদান-প্রদানের মাধ্যমেই বজায় থাকবে বাংলাদেশ-চীন বন্ধুত্ব: শিক্ষামন্ত্রী বেকারত্ব দূর করতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় অধিক গুরুত্ব দেওয়ার আহ্বান রাষ্ট্রপতির নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী, ইস্তাম্বুলে যাত্রাবিরতি ২০৩০ সালের মধ্যে ১০৬.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদনের লক্ষ্য বিজিএফসিএলের অপ্রতিম হত্যার বিচার সংক্ষিপ্ত সময়ে সম্পন্ন হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ ক্রিকেট দল পৌঁছেছে যুক্তরাষ্ট্রে

স্পোর্টস ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্র পৌঁছেছেন বাংলাদেশ ক্রিকেট দল। এর আগে অবশ্য যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবেন নাজমুল হোসেন শান্তরা। আজ শুক্রবার বাংলাদেশ সময় ভোর ৪টা ২০ মিনিটে যুক্তরাষ্ট্রে ল্যান্ড করে টাইগারদের বহনকারী বিমান।

এবারে আগেভাগেই বিশ্বকাপে অংশ নিতে দেশ ছেড়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। দ্বিতীয় দল হিসেবেই যুক্তরাষ্ট্রে পা রেখেছে তারা। এখানেই ১ জুন শুরু হবে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। যেখানে আয়োজক হিসেবে আছে ওয়েস্ট ইন্ডিজও।

মূলত বিশ্বকাপের আগে ইউএসের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে সিরিজ খেলতে এসেছে টাইগাররা। ২১ মে তিন ম্যাচের সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হবে যুক্তরাষ্ট্র-বাংলাদেশ। ২৩ ও ২৫ মে অনুষ্ঠিত হবে বাকি দুটি ম্যাচ।

এরপর বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে অংশ নেবে বাংলাদেশ দল। নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচ খেলবে এই স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিপক্ষেই, আগামী ২৮ মে টেক্সাসে। দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ ১ জুন ভারতের বিপক্ষে। যদিও এই ম্যাচের ভেন্যু এখনও নিশ্চিত করেনি আইসিসি। অতপর ৮ জুন শ্রীলংকার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের বিশ্বকাপ মিশন।

জিভিসি নিউস/ ইস