September 21, 2026, 6:59 pm
শিরোনাম :
গাজী নজরুলের বিষয়ে স্পিকারের চিঠির অপেক্ষায় ইসি সচিব দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৩১ বিলিয়ন ডলার জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী টাঙ্গাইলে আগাম শীতকালীন সবজি চাষে ভাগ্য বদলের স্বপ্ন দেখছেন কৃষক কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি আটক শিক্ষা ও প্রযুক্তি আদান-প্রদানের মাধ্যমেই বজায় থাকবে বাংলাদেশ-চীন বন্ধুত্ব: শিক্ষামন্ত্রী বেকারত্ব দূর করতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় অধিক গুরুত্ব দেওয়ার আহ্বান রাষ্ট্রপতির নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী, ইস্তাম্বুলে যাত্রাবিরতি ২০৩০ সালের মধ্যে ১০৬.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদনের লক্ষ্য বিজিএফসিএলের অপ্রতিম হত্যার বিচার সংক্ষিপ্ত সময়ে সম্পন্ন হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

চেন্নাই-বেঙ্গালুরু বাঁচা-মরার লড়াইয়ে চ্যালেঞ্জ

স্পোর্টস ডেস্ক

নিজেদের সর্বশেষ ৫ ম্যাচের সবকটিতে জিতেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। বিরাট কোহলির দলের এমন ধারবাহিক জয় জমিয়ে তুলেছে পয়েন্ট টেবিলের লড়াই। একই সঙ্গে তারা টিকে আছে প্লে অফের দৌড়েও। আজ চেন্নাই সুপার কিংসকে হারাতে পারলে শেষ চারের টিকিট পেয়ে যেতে পারে তারা। তবে জয়ের পরও যদি কিন্তুর সমীকরণ থাকবে বেঙ্গালুরু সামনে।

কারণ চেন্নাইয়ের বিপক্ষে বেঙ্গালুরু জয় পেলে গ্রুপ পর্ব শেষে চার দলের পয়েন্ট হবে সমান। লক্ষ্ণৌ সুপার জায়ান্টস, দিল্লি ক্যাপিটালস, চেন্নাই ও বেঙ্গালুরু পয়েন্ট হবে সমান ১৪ করে। তার মধ্যে লক্ষ্ণৌ ও দিল্লির নেট রান রেট চেন্নাই ও বেঙ্গালুরুর থেকে কম। তাই ইতোমধ্যেই এই দুই দল আসর থেকে ছিটকে গেছে।

বাকি দুই দলের মধ্যে চেন্নাই সবার থেকে এগিয়ে। এক ম্যাচ হাতে রেখেই তাদের নামের পাশে আছে ১৪ পয়েন্ট। তাই বেঙ্গালুরুকে হারাতে পারলে কোনো হিসেব ছাড়াই প্লে অফের টিকিট পাবে রুতুরাজ গায়কোয়াড়ের দল। কোনো কারণে যদি খেলা মাঠে না গড়ায় বা পরিত্যাক্ত হয় তাহলেও প্লে অফ নিশ্চিত করবে চেন্নাই। এমনকি আজকের ম্যাচ বেঙ্গালুরুর বিপক্ষে হারলেও সুযোগ থাকবে চেন্নাইয়ের।

বেঙ্গালুরু আগে ব্যাটিং করে ২০০ রান করলে। চেন্নাই যদি ১৮৩ রানও করতে পারে অর্থাৎ ১৮ রানের চেয়ে কম রানের ব্যবধানে হারলেও প্লে অফে যাবে গায়কোয়াড়ের দল। আর চেন্নাই আগে ব্যাটিং করে যদি ২০০ রান করে। তাহলে ১৮ ওভার ১ বলের মধ্যে সেই রান তাড়া করতে জিততে হবে বেঙ্গালুরুকে। তা না পারলে কোহলিরা ম্যাচ জিতলেও নেট রান রেটের ব্যবধানে প্লে অফে যাবে চেন্নাই।

জিভিসি নিউস/ ইস