September 20, 2026, 6:20 pm
শিরোনাম :
২০৩০ সালের মধ্যে ১০৬.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদনের লক্ষ্য বিজিএফসিএলের অপ্রতিম হত্যার বিচার সংক্ষিপ্ত সময়ে সম্পন্ন হবে : স্বরাষ্ট্রমন্ত্রী কোস্টগার্ডকে আরও কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অপ্রতীম হত্যার বিচার দাবিতে কুমিল্লায় শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ, ১ ঘণ্টা পর প্রত্যাহার সংসদীয় মৈত্রী গ্রুপ গঠনে বাংলাদেশের সঙ্গে কাজ করতে চায় ইতালি সেপ্টেম্বরের ১৯ দিনেই রেমিট্যান্স ২৩ হাজার কোটি টাকা ছাড়াল রাষ্ট্রপতির সঙ্গে জুলাই শহিদ মুগ্ধর পরিবারের সদস্যদের সৌজন্য সাক্ষাৎ গাজী মনিবুর রহমান নার্সিং কলেজ কর্তৃপক্ষের চরম অবহেলা: নিরাপত্তাবিধি ছাড়াই কাজ চলাকালে মাচা ভেঙে শ্রমিকের মৃত্যু, আহত ৩

যুক্তরাষ্ট্রের কাছে হারের কারণ জানালেন: শান্ত

স্পোর্টস ডেস্ক

বাংলাদেশকে প্রথমবার হারিয়ে ইতিহাস গড়েছে যুক্তরাষ্ট্র। ১৫৩ রান করে সিরিজের প্রথম টি-টুয়েন্টিতে টাইগাররা হেরেছে ৫ উইকেটে। এমন হারের জন্য ব্যাটিংকে দায়ী করছেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। একইসঙ্গে ব্যাটারদের ব্যর্থতার জন্য ঘরের মাঠে ভালো উইকেটে খেলতে না পারাকেও অভিযুক্ত করেছেন।

হিউস্টনে মঙ্গলবার রাতে সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশের দেয়া ১৫৪ রানের লক্ষ্য ৩ বল আগেই তাড়া করে জেতে যুক্তরাষ্ট্র। হারমিত সিংহের ১৩ বলে ৩৩ রানের বিধ্বংসী ইনিংস আর কোরি অ্যান্ডারসনের দায়িত্বশীল ২৫ বলে ৩৪ রানের ইনিংসে জয় পায় বিশ্বকাপের স্বাগতিক দেশ। র‌্যাঙ্কিংয়ে ১০ ধাপ পিছিয়ে থাকা দলটির খেলোয়াড়দের এমন জয়ের উদযাপন ছিল সাদামাটা।

ম্যাচ শেষে হারের কারণ জানাতে অধিনায়ক শান্ত বলেছেন,আমাদের ব্যাটিংটা ভালো হয়নি। শুরুটা ভালো হলেও মাঝের ওভারে বেশকিছু উইকেট হারিয়েছি। শেষটা ভালোভাবে করতে পারিনি। আমার মনে হয় আরও ২০ রান যদি করতে পারতাম, ভালো একটা সংগ্রহ দাঁড় করাতে পারতাম। তাহলে ম্যাচটা অন্যরকম হতে পারত।

বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজের প্রথমটি হেরে ১-০তে পিছিতে রয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার দ্বিতীয়টিতে মুখোমুখি হবে লাল-সবুজের দল। বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু মাঠের লড়াই।

জিভিসি নিউস/ ইস