September 20, 2026, 4:52 pm
শিরোনাম :
২০৩০ সালের মধ্যে ১০৬.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদনের লক্ষ্য বিজিএফসিএলের অপ্রতিম হত্যার বিচার সংক্ষিপ্ত সময়ে সম্পন্ন হবে : স্বরাষ্ট্রমন্ত্রী কোস্টগার্ডকে আরও কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অপ্রতীম হত্যার বিচার দাবিতে কুমিল্লায় শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ, ১ ঘণ্টা পর প্রত্যাহার সংসদীয় মৈত্রী গ্রুপ গঠনে বাংলাদেশের সঙ্গে কাজ করতে চায় ইতালি সেপ্টেম্বরের ১৯ দিনেই রেমিট্যান্স ২৩ হাজার কোটি টাকা ছাড়াল রাষ্ট্রপতির সঙ্গে জুলাই শহিদ মুগ্ধর পরিবারের সদস্যদের সৌজন্য সাক্ষাৎ গাজী মনিবুর রহমান নার্সিং কলেজ কর্তৃপক্ষের চরম অবহেলা: নিরাপত্তাবিধি ছাড়াই কাজ চলাকালে মাচা ভেঙে শ্রমিকের মৃত্যু, আহত ৩

যে বিভাগকে দুষলেন সাকিব

স্পোর্টস ডেস্ক

টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে ১৯ নম্বরে অবস্থান নবাগত দল মার্কিন যুক্তরাষ্ট্রের। বাংলাদেশের র‌্যাংকিং সেখান ৯ নম্বর। দশ ধাপ পিছিয়ে থাকা দলের বিপক্ষে পরপর দুই ম্যাচ হারল টাইগাররা। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে যা অন্যতম বড় বিপর্যয়। দলের এমন ভরাডুবির পেছনে ব্যাটিং ছিল মূল সমস্যা। বিশ্বসেরা অলরান্ডার সাকিব আল হাসানের কণ্ঠেও ফুটে উঠল একই কথা।

ম্যাচেশেষে সংবাদ সম্মেলনে এসে সাকিব বলেন, আমরা আমাদের পরিকল্পনা কাজে লাগাতে পারিনি। আমার মনে হয়নি পিচ অত খারাপ ছিল। আমরা ভালো ব্যাট করিনি। আমাদের আরও ভালো ব্যাট করা উচিত ছিল।

দলের হারের মূল কারণ টপ অর্ডারের ব্যর্থতা কি না এমন প্রশ্নের সদুত্তর দিতে পারেননি সাকিব, আমি এটি বলতে পারব না। এটার উত্তর আমার কাছে নেই।। তবে এমন হারকে হতাশাজন বলেও উল্লেখ করেছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।

যুক্তরাষ্ট্রে অনুশীলনের যথেষ্ট অভাবও দেখছেন সাকিব, আসলে এটাকে যদি বিশ্বকাপের প্রস্তুতি ধরে থাকি তাহলে আমাদের বোলিং-ব্যাটিংয়ের আরও বেশি সেশন হওয়া দরকার ছিল। সুযোগ-সুবিধার আরও বেশি দরকার ছিল। আমরা এগুলোর কিছুই পাইনি।

টি-টোয়েন্টিতে কোনো দলকে যে ছোট বলার সুযোগ নেই সেটি আরও একবার মনে করিয়ে দিলেন এই অলরাউন্ডার, টি-টোয়েন্টিতে সব দলই সমান। আমি ওয়েস্ট ইন্ডিজ-এ দল ও নেপালের খেলা দেখেছি তারা ভালো খেলেছে। আয়ারল্যান্ড-স্কটল্যান্ড ভালো খেলছে।

জিভিসি নিউস/ ইস