September 20, 2026, 3:54 pm
শিরোনাম :
২০৩০ সালের মধ্যে ১০৬.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদনের লক্ষ্য বিজিএফসিএলের অপ্রতিম হত্যার বিচার সংক্ষিপ্ত সময়ে সম্পন্ন হবে : স্বরাষ্ট্রমন্ত্রী কোস্টগার্ডকে আরও কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অপ্রতীম হত্যার বিচার দাবিতে কুমিল্লায় শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ, ১ ঘণ্টা পর প্রত্যাহার সংসদীয় মৈত্রী গ্রুপ গঠনে বাংলাদেশের সঙ্গে কাজ করতে চায় ইতালি সেপ্টেম্বরের ১৯ দিনেই রেমিট্যান্স ২৩ হাজার কোটি টাকা ছাড়াল রাষ্ট্রপতির সঙ্গে জুলাই শহিদ মুগ্ধর পরিবারের সদস্যদের সৌজন্য সাক্ষাৎ গাজী মনিবুর রহমান নার্সিং কলেজ কর্তৃপক্ষের চরম অবহেলা: নিরাপত্তাবিধি ছাড়াই কাজ চলাকালে মাচা ভেঙে শ্রমিকের মৃত্যু, আহত ৩

পন্টিংকে প্রস্তাব দেওয়া হয়নি : জয় শাহ

স্পোর্টস ডেস্ক

ভারত ক্রিকেট দলের কোচ হওয়ার জন্য অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিংকে প্রস্তাব দেওয়া হয়নি বলে দাবি করেছেন ভারতের ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের সেক্রেটারি জয় শাহ। ভারতের ক্রিকেট সম্পর্কে গভীর বোঝাপড়া থাকতে হবে উল্লেখ করে রাহুল দ্রাবিড়ের উত্তরসূরি একজন ভারতীয় হতে পারেন বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি।

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের পরই মেয়াদ শেষ হচ্ছে রাহুল দ্রাবিড়ের। তৃতীয় মেয়াদে আর জাতীয় দলের কোচিং করাতে চান না তিনি। তাই নতুন কোচ খুঁজছে বিসিসিআই। গুঞ্জন উঠেছিল, পন্টিং, জাস্টিন ল্যাঙ্গার ও অ্যান্ডি ফ্লাওয়ারকে প্রস্তাব দিয়েছে সংস্থাটি।

এক বিবৃতিতে জয় শাহ বলেন, আমি বা বিসিসিআই কেউই সাবেক অস্ট্রেলিয়ান ক্রিকেটারের (পন্টিং) কাছে কোচিংয়ের প্রস্তাব নিয়ে যোগাযোগ করিনি। কিছু গণমাধ্যমে প্রচারিত খবরগুলো পুরোপুরি অসত্য।

এবারের আইপিএলে পন্টিং ও ল্যাঙ্গার; দুজনই কোচিং করিয়েছেন। দিল্লি ক্যাপিটালসের হেড কোচ ছিলেন পন্টিং আর লখনৌ সুপার জায়ান্টসের দায়িত্ব সামলেছেন ল্যাঙ্গার। তবে জাতীয় দলের দৌড়ে সবচেয়ে এগিয়ে আছেন ভারতের বিশ্বকাপজয়ী ক্রিকেটার ও এবারের আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের মেন্টর গৌতম গম্ভীর।

দেশি কোচের প্রতি আগ্রহের ইঙ্গিত দিয়ে জয় শাহ বলেন, আমাদের জাতীয় দলের জন্য সঠিক কোচ খোঁজা একটি সূক্ষ্ম এবং পুঙ্খানুপুঙ্খ প্রক্রিয়া। আমরা এমন কোচ খুঁজছি যিনি ভারতীয় ক্রিকেট কাঠামোর ব্যাপারে গভীর ধারণা রাখেন এবং এসব প্রক্রিয়ার মধ্য দিয়ে এসেছেন।

জিভিসি নিউস/ ইস