September 20, 2026, 4:52 pm
শিরোনাম :
২০৩০ সালের মধ্যে ১০৬.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদনের লক্ষ্য বিজিএফসিএলের অপ্রতিম হত্যার বিচার সংক্ষিপ্ত সময়ে সম্পন্ন হবে : স্বরাষ্ট্রমন্ত্রী কোস্টগার্ডকে আরও কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অপ্রতীম হত্যার বিচার দাবিতে কুমিল্লায় শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ, ১ ঘণ্টা পর প্রত্যাহার সংসদীয় মৈত্রী গ্রুপ গঠনে বাংলাদেশের সঙ্গে কাজ করতে চায় ইতালি সেপ্টেম্বরের ১৯ দিনেই রেমিট্যান্স ২৩ হাজার কোটি টাকা ছাড়াল রাষ্ট্রপতির সঙ্গে জুলাই শহিদ মুগ্ধর পরিবারের সদস্যদের সৌজন্য সাক্ষাৎ গাজী মনিবুর রহমান নার্সিং কলেজ কর্তৃপক্ষের চরম অবহেলা: নিরাপত্তাবিধি ছাড়াই কাজ চলাকালে মাচা ভেঙে শ্রমিকের মৃত্যু, আহত ৩

শিরোপা জয় করে বিদায় এমবাপ্পে

স্পোর্টস ডেস্ক

ফ্রেঞ্চ কাপের ফাইনালে লিঁওকে ২-১ ব্যবধানে হারিয়ে শিরোপা জিতে পিএসজি। শনিবার (২৫ মে) ফরাসি চ্যাম্পিয়নদের হয়ে এটাই ছিল তারকা ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পের শেষ ম্যাচ। ফাইনাল শেষে পিএসজি কোচ লুইস এনরিকে বলেছেন এমবাপ্পের সঙ্গে কাজ করাটা তার জন্য সৌভাগ্যের ছিল।

পিএসজি ছেড়ে এমবাপ্পের রিয়াল মাদ্রিদে যাবার জোর সম্ভাবনা রয়েছে। শনিবারের ফাইনালে ওসমানে ডেম্বেলে ও ফাবিয়ার রুইজের প্রথমার্ধের গোলে পিএসজির জয় নিশ্চিত হয়। জেক ওব্রায়ানের এক গোলে বিরতির পর লিঁও ব্যবধান কমালেও তা পরাজয় এড়াতে পারেনি। বিদায়বেলায় এমবাপ্পে পিএসজির হয়ে নিজের ২৫৬ গোলের রেকর্ডকে আর বাড়াতে পারেননি।

এই জয়ের মাধ্যমে লুইস এনরিকের প্রথম মেয়াদে ঘরোয়া লিগ ও কাপ শিরোপাসহ ডাবল জয়ের কৃতিত্ব অর্জন করলো পিএসজি। যদিও ক্লাবের মূল লক্ষ্য চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা এখনো অধরাই রয়ে গেছে। বরুশিয়া ডর্টমুন্ডের কাছে সেমিফাইনালে পরাজিত হয়ে চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নিতে হয়েছে পিএসজিকে।

পিএসজির জার্সিতে চারটি ফ্রেঞ্চ কাপ ও ছয়টি লিগ ওয়ান ও দুটি লিগ কাপের শিরোপা জয় করে তিনি বিদায় নিচ্ছেন এমবাপ্পে।

জিভিসি নিউস/ ইস