September 20, 2026, 3:52 pm
শিরোনাম :
২০৩০ সালের মধ্যে ১০৬.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদনের লক্ষ্য বিজিএফসিএলের অপ্রতিম হত্যার বিচার সংক্ষিপ্ত সময়ে সম্পন্ন হবে : স্বরাষ্ট্রমন্ত্রী কোস্টগার্ডকে আরও কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অপ্রতীম হত্যার বিচার দাবিতে কুমিল্লায় শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ, ১ ঘণ্টা পর প্রত্যাহার সংসদীয় মৈত্রী গ্রুপ গঠনে বাংলাদেশের সঙ্গে কাজ করতে চায় ইতালি সেপ্টেম্বরের ১৯ দিনেই রেমিট্যান্স ২৩ হাজার কোটি টাকা ছাড়াল রাষ্ট্রপতির সঙ্গে জুলাই শহিদ মুগ্ধর পরিবারের সদস্যদের সৌজন্য সাক্ষাৎ গাজী মনিবুর রহমান নার্সিং কলেজ কর্তৃপক্ষের চরম অবহেলা: নিরাপত্তাবিধি ছাড়াই কাজ চলাকালে মাচা ভেঙে শ্রমিকের মৃত্যু, আহত ৩

দক্ষিণ আফ্রিকাকে হোয়াইটওয়াশ করে ওয়েস্ট ইন্ডিজ

স্পোর্টস ডেস্ক

সিরিজ জয় নিশ্চিত হয়েছিল আগেই। শেষ ম্যাচ থেকে ওয়েস্ট ইন্ডিজের চাওয়া ছিল কিছু। জয়ের ধারা ধরে রাখা তো বটেই, বিশ্বকাপের আগে জনসন চার্লস ও শামার জোসেফদের ছন্দে ফেরার অপেক্ষাতেও ছিল তারা। চাওয়াগুলোর সঙ্গে পাওয়া মিলে গেল প্রায় এক বিন্দুতে। জোসেফ দারুণ বোলিং করলেন, চার্লসের ব্যাটে দেখা গেল তাণ্ডব। ক্যারিবিয়ানদের সিরিজ জয় পূর্ণতা পেল দক্ষিণ আফ্রিকাকে হোয়াইটওয়াশ করে।

তৃতীয় টি-টোয়েন্টিতে দক্ষিণ আফ্রিকাকে ৮ উইকেটে বিধ্বস্ত করে তিন ম্যাচের সিরিজের সবকটি ম্যাচ জিতে নিল ওয়েস্ট ইন্ডিজ।

বিশ্বকাপ প্রস্তুতির জন্য সিরিজটি হলেও আইপিএলের কারণে দুই দলের বিশ্বকাপ স্কোয়াডের অনেকেই খেলতে পারেননি। বিশ্বকাপের আগে ওয়েস্ট ইন্ডিজ একটি প্রস্তুতি ম্যাচ খেলবে অস্ট্রেলিয়ার বিপক্ষে। দক্ষিণ আফ্রিকা দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে নিজেদের মধ্যেই।

জিভিসি নিউস/ ইস