September 20, 2026, 4:51 pm
শিরোনাম :
২০৩০ সালের মধ্যে ১০৬.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদনের লক্ষ্য বিজিএফসিএলের অপ্রতিম হত্যার বিচার সংক্ষিপ্ত সময়ে সম্পন্ন হবে : স্বরাষ্ট্রমন্ত্রী কোস্টগার্ডকে আরও কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অপ্রতীম হত্যার বিচার দাবিতে কুমিল্লায় শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ, ১ ঘণ্টা পর প্রত্যাহার সংসদীয় মৈত্রী গ্রুপ গঠনে বাংলাদেশের সঙ্গে কাজ করতে চায় ইতালি সেপ্টেম্বরের ১৯ দিনেই রেমিট্যান্স ২৩ হাজার কোটি টাকা ছাড়াল রাষ্ট্রপতির সঙ্গে জুলাই শহিদ মুগ্ধর পরিবারের সদস্যদের সৌজন্য সাক্ষাৎ গাজী মনিবুর রহমান নার্সিং কলেজ কর্তৃপক্ষের চরম অবহেলা: নিরাপত্তাবিধি ছাড়াই কাজ চলাকালে মাচা ভেঙে শ্রমিকের মৃত্যু, আহত ৩

রোনালদোর জোড়া রেকর্ড

স্পোর্টস ডেস্ক

ইংলিশ প্রিমিয়ার লিগ থেকে শুরু করে লা লিগা, সিরি আ’র পর সৌদি লিগে যোগ দিয়েও রেকর্ড গড়ে যাচ্ছেন পর্তুগিজ তারকা।

তারই ধারাবাহিকতায় গতকাল আল ইত্তিহাদের বিপক্ষে জোড়া গোল করে গড়েছেন দারুণ এক রেকর্ড।

লিগের সর্বোচ্চ গোলস্কোরের পাশাপাশি আরেকটি অনন্য কীর্তি গড়েছেন পর্তুগিজ মহাতারকা। ভিন্ন চারটি লিগের সর্বোচ্চ গোলস্কোরার হওয়া প্রথম ফুটবলার তিনিই। ইউরোপের তিন শীর্ষ লিগ, ইংলিশ প্রিমিয়ার লিগ, লা লিগা ও সিরি আ হয়ে সৌদি প্রো লিগেও তিনি গোলের তালিকায় সবার ওপরে নিজেকে রাখলেন।

রেকর্ড গড়ার ম্যাচে শুরুর দিকে অবশ্য হতাশ হতে হয় রোনালদোকে। পরপর দুইবার জালে বল পাঠালেও অফসাইডের কারণে বাতিল হয়। প্রথমার্ধের শেষদিকে গিয়ে অবশেষে সফল হন। মোহাম্মেদ আল-ফাতিলের লম্বা পাস থেকে বুক দিয়ে বল নামিয়ে বক্সের ভেতরে ঢুকে লক্ষ্যভেদ করেন তিনি। ৬৯তম মিনিটে কর্নার থেকে হেডে দ্বিতীয় গোলটি করেন পর্তুগিজ তারকা।

রোনালদো জানালেন রেকর্ড তাকে ফলো করে, তিনি নয়। ম্যাচশেষে টুইটারে এক পোস্টে পর্তুগিজ ফরোয়ার্ড বলেন, আমি রেকর্ডের পেছনে ছুটি না। বরং রেকর্ড আমার পেছনে ছুটে।

জিভিসি নিউস/ ইস