September 20, 2026, 4:52 pm
শিরোনাম :
২০৩০ সালের মধ্যে ১০৬.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদনের লক্ষ্য বিজিএফসিএলের অপ্রতিম হত্যার বিচার সংক্ষিপ্ত সময়ে সম্পন্ন হবে : স্বরাষ্ট্রমন্ত্রী কোস্টগার্ডকে আরও কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অপ্রতীম হত্যার বিচার দাবিতে কুমিল্লায় শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ, ১ ঘণ্টা পর প্রত্যাহার সংসদীয় মৈত্রী গ্রুপ গঠনে বাংলাদেশের সঙ্গে কাজ করতে চায় ইতালি সেপ্টেম্বরের ১৯ দিনেই রেমিট্যান্স ২৩ হাজার কোটি টাকা ছাড়াল রাষ্ট্রপতির সঙ্গে জুলাই শহিদ মুগ্ধর পরিবারের সদস্যদের সৌজন্য সাক্ষাৎ গাজী মনিবুর রহমান নার্সিং কলেজ কর্তৃপক্ষের চরম অবহেলা: নিরাপত্তাবিধি ছাড়াই কাজ চলাকালে মাচা ভেঙে শ্রমিকের মৃত্যু, আহত ৩

হুমকিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ

স্পোর্টস ডেস্ক

টর্নেডোর প্রভাবে বজ্রঝড়ের কারণে ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এ কারণে যুক্তরাষ্ট্রের বিপক্ষে বাংলাদেশের টি-২০ বিশ্বকাপের প্রথম প্রস্তুতি ম্যাচটি বাতিল করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। বিসিবি এক বার্তায় বিষয়টি নিশ্চিত করেছে।

মঙ্গলবার (২৮ মে) স্থানীয় সময় সকালে ডালাসে ৮০ কিলোমিটার বেগে টর্নেডো আঘাত হেনেছে। সঙ্গে ছিল জোর বৃষ্টি। এতে গ্রান্ড প্রেইরি স্টেডিয়ামের অস্থায়ী বিগ স্ক্রিন ভেঙে চুরমার হয়ে গেছে। মাঠ প্রস্তুত করে খেলা সম্ভব না হওয়ায় ম্যাচটি বাতিল করে দেয়া হয়েছে।

এই ভেন্যুতে হওয়ার কথা টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে। ডেইলি মিরর শ্রীলঙ্কার একটি প্রতিবেদন বলছে, মাত্র কয়েকদিন আগে ভেঙে গেছে স্টেডিয়ামের এক পাশ। ঘণ্টায় ৮০ মাইল বেগের ঝড়ে দুমড়ে-মুচড়ে গেছে স্টেডিয়ামে অস্থায়ীভাবে স্থাপন করা জায়ান্ট স্ক্রিন। টুর্নামেন্ট চলাকালে রিপ্লে ও গ্রাফিক্স এখানে দেখানোর কথা ছিল।

অল্প কয়েকদিনের মধ্যে স্টেডিয়ামটি পূর্ণনির্মাণ করার বড় চ্যালেঞ্জ আয়োজকদের সামনে। এর মধ্যে মরার উপর খাড়ার ঘা হয়ে এসেছে ডালাসের বন্যা পরিস্থিতি। ডালাসসহ নর্থ টেক্সাসের ৯টি শহরের জন্য বন্যা সতর্কতা জারি করে স্থানীয় আবহাওয়া অফিস।

সতর্ক বার্তায় আরও বলা হয়েছে চলমান সপ্তাহে প্রতিদিন ঝড়ের সম্ভাবনা রয়েছে। কিছু ঝড় ভয়াবহ রূপ নিতে পারে। এ ছাড়া নর্থ টেক্সাসবাসীর দুর্দশা বাড়াবে ভারি বৃষ্টিপাত। এবং রোববার পর্যন্ত এই বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।

স্বাভাবিকভাবে এর প্রভাব পড়বে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে। আগামী ১ জুন (বাংলাদেশ সময় ২ জুন) যুক্তরাষ্ট্র-কানাডার ম্যাচ দিয়ে মাঠে গড়ানোর কথা টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরের। টর্নেডোতে ক্ষতিগ্রস্ত ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে হওয়ার কথা ম্যাচটি।

প্রথমবারের মতো বিশ্বকাপ আয়োজন করছে যুক্তরাষ্ট্র। সহ-আয়োজক ওয়েস্ট ইন্ডিজ। রেকর্ডসংখক ২০টি দল অংশ নিচ্ছে এবারের আসরে। মঙ্গলবার থেকে শুরু হয়েছে আইসিসির আনুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচ। কিন্তু বৈরি আবহাওয়ার কারণে বাতিল হয় বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের প্রস্তুতি ম্যাচ।

জিভিসি নিউস/ ইস