September 20, 2026, 4:51 pm
শিরোনাম :
২০৩০ সালের মধ্যে ১০৬.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদনের লক্ষ্য বিজিএফসিএলের অপ্রতিম হত্যার বিচার সংক্ষিপ্ত সময়ে সম্পন্ন হবে : স্বরাষ্ট্রমন্ত্রী কোস্টগার্ডকে আরও কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অপ্রতীম হত্যার বিচার দাবিতে কুমিল্লায় শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ, ১ ঘণ্টা পর প্রত্যাহার সংসদীয় মৈত্রী গ্রুপ গঠনে বাংলাদেশের সঙ্গে কাজ করতে চায় ইতালি সেপ্টেম্বরের ১৯ দিনেই রেমিট্যান্স ২৩ হাজার কোটি টাকা ছাড়াল রাষ্ট্রপতির সঙ্গে জুলাই শহিদ মুগ্ধর পরিবারের সদস্যদের সৌজন্য সাক্ষাৎ গাজী মনিবুর রহমান নার্সিং কলেজ কর্তৃপক্ষের চরম অবহেলা: নিরাপত্তাবিধি ছাড়াই কাজ চলাকালে মাচা ভেঙে শ্রমিকের মৃত্যু, আহত ৩

কোহলি-রোহিতদের জন্য নতুন কোচ

স্পোর্টস ডেস্ক

ভারতীয় ক্রিকেট দলের প্রধান কোচ রাহুল দ্রাবিড়ের সঙ্গে দেশটির ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) চুক্তির মেয়াদ আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত। দ্রাবিড়ের বিদায়ের আগেই বিরাট কোহলি-রোহিত শর্মাদের জন্য নতুন হেডমাস্টারের খোঁজে নেমেছে বিসিসিআই। সেই লক্ষ্যে গত ১৩ মে প্রধান কোচ পদে আবেদন চেয়ে বিজ্ঞপ্তি দেয় সংস্থাটি।

সোমবার (২৭ মে) আবেদনের সময়সীমা শেষ হয়। সেখানে ৩ হাজারেরও বেশি আবেদনপত্র জমা পড়েছে। যে তবে কোচ কে হবেন, সেটা বোধহয় একপ্রকার নিশ্চিত হয়েই আছে। ভারতের অধিকাংশ গণমাধ্যমের ভাষ্য, বিসিসিআই তাদের পরবর্তী কোচ হিসেবে একজনকেই পাখির চোখ করে রেখেছে।

বিসিসিআইয়ের নজরে থাকা ব্যক্তিটি ভারতের সাবেক তারকা ক্রিকেটার। তার হাতধরেই সদ্য সমাপ্ত আইপিএলে তৃতীয় শিরোপা জিতেছে কলকাতা। তিনি হলেন গৌতম গম্ভীর। তার নেতৃত্বে প্রথম দুইবার শিরোপা জিতে কলকাতা। এবারও শিরোপা জিততে বড় ভূমিকা রাখেন তিনি।

এবারের আইপিএলে কলকাতা শিবিরে কোচ চন্দ্রকান্ত পণ্ডিত হলেও আদতে খেলোয়াড়দের কাছে গুরু হয়ে ছিলেন মেন্টর পদে আসা গম্ভীর। সাবেক এই ওপেনারকে কলকাতায় ধরে রাখতে শাহরুখ খান ব্ল্যাঙ্ক চেক দিয়েছেন, এমন খবরও প্রকাশ করেছে বেশকিছু ভারতীয় মিডিয়া। আর এত তোড়জোড়ের কারণ, কোচের পদে গম্ভীরকেই সবচেয়ে বেশি মনে ধরেছে ভারতীয় ক্রিকেটের কর্তাব্যক্তিদের।

কিন্তু সব জল্পনা-কল্পনা উসকে দিয়েছে রোববারের (২৬ মে) ফাইনালের পর জয় শাহ এবং গৌতম গম্ভীরের কথোপকথন। চেন্নাইয়ে কেকেআরের সেলিব্রেশনের সময়ে বিসিসিআই সচিব লম্বা সময় ধরে গম্ভীরের সঙ্গে আলাপ করেছিলেন। এই ছবিটিকে অনেকেই প্রধান কোচের ভূমিকায় গম্ভীরের আগমনের বড় সূত্র বলেই ধরে নিয়েছেন। একজন খেলোয়াড় এবং মেন্টর হিসেবে গম্ভীরের ব্যাপক অভিজ্ঞতা এবং সফল ট্র্যাক রেকর্ডের কারণে প্রধান কোচ হিসেবে গম্ভীরের নিয়োগ এখন সময়ের ব্যাপার বলেই ধরে নেয়া হচ্ছে।

জিভিসি নিউস/ ইস