September 20, 2026, 4:51 pm
শিরোনাম :
২০৩০ সালের মধ্যে ১০৬.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদনের লক্ষ্য বিজিএফসিএলের অপ্রতিম হত্যার বিচার সংক্ষিপ্ত সময়ে সম্পন্ন হবে : স্বরাষ্ট্রমন্ত্রী কোস্টগার্ডকে আরও কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অপ্রতীম হত্যার বিচার দাবিতে কুমিল্লায় শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ, ১ ঘণ্টা পর প্রত্যাহার সংসদীয় মৈত্রী গ্রুপ গঠনে বাংলাদেশের সঙ্গে কাজ করতে চায় ইতালি সেপ্টেম্বরের ১৯ দিনেই রেমিট্যান্স ২৩ হাজার কোটি টাকা ছাড়াল রাষ্ট্রপতির সঙ্গে জুলাই শহিদ মুগ্ধর পরিবারের সদস্যদের সৌজন্য সাক্ষাৎ গাজী মনিবুর রহমান নার্সিং কলেজ কর্তৃপক্ষের চরম অবহেলা: নিরাপত্তাবিধি ছাড়াই কাজ চলাকালে মাচা ভেঙে শ্রমিকের মৃত্যু, আহত ৩

গ্রিসের প্রথম ক্লাব হিসেবে ট্রফি জয়

স্পোর্টস ডেস্ক

গ্রিসের প্রথম কোনো ক্লাব হিসেবে ইউরোপিয়ান ট্রফি জয়ের অনন্য ইতিহাস গড়ল অলিম্পিয়াকোস। গতকাল রাতে এথেন্সের সোফিয়া স্টেডিয়ামে ইউরোপিয়ান ক্লাব ফুটবলে তৃতীয় স্তরের প্রতিযোগিতা ইউরোপা কনফারেন্স লিগের ফাইনালে ইতালির ক্লাব ফিওরেন্তিনাকে ১-০ গোলে হারিয়েছে গ্রিক ক্লাবটি।

এদিন ম্যাচের অতিরিক্ত সময়ের ১১৬ মিনিটে মরোক্কান স্ট্রাইকার আইয়ুব এল কাবির গোলে স্মরণীয় জয় তুলে নেয় অলিম্পিয়াকোস। এল কাবি কনফারেন্স লিগের এ মৌসুমে ১১ গোল করলেন। সবগুলো গোলই করলেন নকআউট পর্বে। সেমিফাইনালে অ্যাস্টন ভিলার বিপক্ষে দুই লেগ মিলিয়ে একাই করেছিলেন ৫ গোল।

এ নিয়ে টানা দ্বিতীয়বার ফাইনালে হারল ইতালিয়ান ক্লাব ফিওরেন্তিনা। এবারের আসরে ফাইনালে ওঠার আগপর্যন্ত হারেনি ক্লাবটি। গত মৌসুমে কোপা ইতালির ফাইনালেও হেরেছে ফিওরেন্তিনা।

জিভিসি নিউস/ ইস