September 20, 2026, 4:52 pm
শিরোনাম :
২০৩০ সালের মধ্যে ১০৬.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদনের লক্ষ্য বিজিএফসিএলের অপ্রতিম হত্যার বিচার সংক্ষিপ্ত সময়ে সম্পন্ন হবে : স্বরাষ্ট্রমন্ত্রী কোস্টগার্ডকে আরও কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অপ্রতীম হত্যার বিচার দাবিতে কুমিল্লায় শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ, ১ ঘণ্টা পর প্রত্যাহার সংসদীয় মৈত্রী গ্রুপ গঠনে বাংলাদেশের সঙ্গে কাজ করতে চায় ইতালি সেপ্টেম্বরের ১৯ দিনেই রেমিট্যান্স ২৩ হাজার কোটি টাকা ছাড়াল রাষ্ট্রপতির সঙ্গে জুলাই শহিদ মুগ্ধর পরিবারের সদস্যদের সৌজন্য সাক্ষাৎ গাজী মনিবুর রহমান নার্সিং কলেজ কর্তৃপক্ষের চরম অবহেলা: নিরাপত্তাবিধি ছাড়াই কাজ চলাকালে মাচা ভেঙে শ্রমিকের মৃত্যু, আহত ৩

৪৭৯ রানের হারিয়ে হুমকি বজায় রাখল উইন্ডিজ

স্পোর্টস ডেস্ক

দক্ষিণ আফ্রিকাকে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ করে বিশ্বকে ওয়েস্ট ইন্ডিজ জানান দিয়েছিল, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অন্যতম ফেবারিট তারা। বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে অস্ট্রেলিয়াকে৩৫ রানে হারিয়ে সেই হুমকি বজায় রাখল দুইবারের চ্যাম্পিয়ন দলটি। দুই দল এদিন মিলে করেছে ৪৭৯ রান। ওয়েস্ট ইন্ডিজের ২৫৭ রানের জবাবে অজিরা থেমেছে ২২২ রানে।

পোর্ট অব স্পেনে অস্ট্রেলিয়া এদিনও ম্যাচ খেলতে নেমেছে স্কোয়াডের ৯ জনকে নিয়ে। এর আগে নামিবিয়ার বিপক্ষে এই ৯ জন নিয়েই বিশাল জয় তুলে নিয়েছিল তারা। আইপিএলে খেলা মিচেল স্টার্ক, প্যাট কামিন্স, ক্যামেরন গ্রিন, গ্লেন ম্যাক্সওয়েল ও ট্রাভিস হেড দলের সঙ্গে এখনো যোগ দেননি। আর ওয়েস্ট ইন্ডিজে পৌঁছালেও ম্যাচ খেলার জন্য প্রস্তুত ছিলেন না অলরাউন্ডার মার্কাস স্টোয়নিস।

ওয়েস্ট ইন্ডিজের ২৫৭ রান করার পেছনে মূল অবদান দলের তিন ব্যাটার নিকোলাস পুরান, রোভম্যান পাওয়েল ও শেরফান রাদারফোর্ডের। তিনে নেমে মাত্র ২৫ বলে ৭৫ রানের ঝোড়ো ইনিংস খেলেছেন তিনি। ৫টি চারের সঙ্গে ৮টি ছক্কা হাঁকান তিনি। ২৫ বলে ৫২ রান করেছেন অধিনায়ক রোভম্যান পাওয়েল। সমান ৪টি করে চার ও ছক্কা মেরেছেন তিনি। রাদারফোর্ডের বাউন্ডারি সংখ্যাও একেবারেই রোভম্যানের সমান। ১৮ বলে ৪৭ রানের ইনিংস খেলেছেন তিনি। এর বাইরে ৩১ বলে ৪০ রানের ইনিংস খেলেছেন ওপেনার জনসন চার্লস।

জিভিসি নিউজ / ইস