September 20, 2026, 4:51 pm
শিরোনাম :
২০৩০ সালের মধ্যে ১০৬.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদনের লক্ষ্য বিজিএফসিএলের অপ্রতিম হত্যার বিচার সংক্ষিপ্ত সময়ে সম্পন্ন হবে : স্বরাষ্ট্রমন্ত্রী কোস্টগার্ডকে আরও কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অপ্রতীম হত্যার বিচার দাবিতে কুমিল্লায় শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ, ১ ঘণ্টা পর প্রত্যাহার সংসদীয় মৈত্রী গ্রুপ গঠনে বাংলাদেশের সঙ্গে কাজ করতে চায় ইতালি সেপ্টেম্বরের ১৯ দিনেই রেমিট্যান্স ২৩ হাজার কোটি টাকা ছাড়াল রাষ্ট্রপতির সঙ্গে জুলাই শহিদ মুগ্ধর পরিবারের সদস্যদের সৌজন্য সাক্ষাৎ গাজী মনিবুর রহমান নার্সিং কলেজ কর্তৃপক্ষের চরম অবহেলা: নিরাপত্তাবিধি ছাড়াই কাজ চলাকালে মাচা ভেঙে শ্রমিকের মৃত্যু, আহত ৩

ক্রিকেট ২৫ বছরেও উন্নতি হয়নি একমত : আশরাফুল

স্পোর্টস ডেস্ক

কয়েক দিন আগেই স্টুয়ার্ট ল বাংলাদেশ ক্রিকেট নিয়ে মন্তব্য করতে গিয়ে বলেছেন, গত ২৫ বছরে খুব একটা উন্নতি করতে পারেনি টাইগাররা। বাংলাদেশের সাবেক এই কোচের সঙ্গে এবার পোষণ করেছেন মোহাম্মদ আশরাফুল।

সম্প্রতি দেশের খেলা ভিত্তিক এক অনলাইনকে দেওয়া সাক্ষাৎকারে আশরাফুল বলেন,আইসিসি ইভেন্টের ফলাফল দেখুন, তাহলে তো আমরা একই জায়গায় আটকে আছি। কেনিয়ার মতো দল সেমিফাইনাল খেলে ফেলেছে। শ্রীলঙ্কা বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে, ৩-৪ বার ফাইনাল খেলেছে। সেভাবে চিন্তা করলে টেস্ট স্ট্যাটাসের ২৪ বছরে আইসিসি ইভেন্টে আরও ভালো খেলা উচিৎ ছিল।

আশরাফুল আরো বলেন, ঐ সময় মনে হচ্ছিল ক্রিকেট এগোচ্ছিল। ২০০৭ এর পর টি-টোয়েন্টি বিশ্বকাপে তেমন ভালো পারফরম্যান্স হয়নি। গত বিশ্বকাপে নেদারল্যান্ডস ও জিম্বাবুয়েকে হারিয়েছি এটাই আমাদের সবচেয়ে বড় অর্জন। এসব চিন্তা করেই ল বলেছেন, টেস্ট নেশন হিসেবে ক্রিকেট যেভাবে ছড়ানো উচিৎ ছিল সেভাবে হয়নি।

স্টুয়ার্ট ল ২০১২ সালে জাতীয় দলের হেড কোচ ছিলেন, সম্প্রতি অনূর্ধ্ব-১৯ দলের কোচ ছিলেন। আমাদের সংস্কৃতি দেখে, তার উপর সম্প্রতি যুক্তরাষ্ট্রের কাছে হার, এসব মিলে হয়ত তার কাছে এমন মনে হয়েছে।

এর আগে এক সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের প্রধান কোচ স্টুয়ার্ট ল বলছিলেন, বাংলাদেশ ২৫ বছরেও এগোয়নি। তারা যা যা করছে, কিছুই পক্ষে কাজ করেনি। ভালো করার জন্য তাদের কী করতে হবে, সেটা তাদের খুঁজে বের করতে হবে। এখনই সেটা চিন্তা করার সঠিক সময়।

জিভিসি নিউজ / ইস