September 20, 2026, 6:21 pm
শিরোনাম :
২০৩০ সালের মধ্যে ১০৬.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদনের লক্ষ্য বিজিএফসিএলের অপ্রতিম হত্যার বিচার সংক্ষিপ্ত সময়ে সম্পন্ন হবে : স্বরাষ্ট্রমন্ত্রী কোস্টগার্ডকে আরও কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অপ্রতীম হত্যার বিচার দাবিতে কুমিল্লায় শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ, ১ ঘণ্টা পর প্রত্যাহার সংসদীয় মৈত্রী গ্রুপ গঠনে বাংলাদেশের সঙ্গে কাজ করতে চায় ইতালি সেপ্টেম্বরের ১৯ দিনেই রেমিট্যান্স ২৩ হাজার কোটি টাকা ছাড়াল রাষ্ট্রপতির সঙ্গে জুলাই শহিদ মুগ্ধর পরিবারের সদস্যদের সৌজন্য সাক্ষাৎ গাজী মনিবুর রহমান নার্সিং কলেজ কর্তৃপক্ষের চরম অবহেলা: নিরাপত্তাবিধি ছাড়াই কাজ চলাকালে মাচা ভেঙে শ্রমিকের মৃত্যু, আহত ৩

রোনালদোর আল নাসরকে হারিয়ে শিরোপা জিতল

অনলাইন ডেস্ক:

সৌদি প্রো লিগের পর আল হিলালের কাছে আরও একটি শিরোপা খোয়াল আল নাসর। এবার কিংস কাপ ফাইনালে টাইব্রেকারে ৫-৪ ব্যবধানে হেরেছে ক্রিস্টিয়ানো রোনালদোর নাসর।

কিং আব্দুল্লাহ স্পোর্টস সিটিতে রোমাঞ্চকর ফাইনালে ম্যাচের নির্ধারিত সময় ও অতিরিক্ত সময়ে ১–১ গোলে সমতায় ছিল। তবে পরে ইয়াসিন বুনোর কল্যাণে টাইব্রেকারে বাজিমাত করে আল হিলাল। ম্যাচ হেরে কান্নায় ভেঙে পড়েন পর্তুগিজ মহাতারকা রোনালদো। তবে চোটের কারণে না খেললেও আল হিলালের শিরোপা–উৎসবে যোগ দিয়ে আনন্দে মেতেছেন নেইমার।

এদিন ম্যাচের ৭ মিনিটের মাথায় আল হিলাল তারকা আলেক্সান্দার মিত্রোভিচ গোল করে বসলে ধাক্কা খায় রোনালদোর দল। সমতায় ফিরতে মরিয়া চেষ্টা চালিয়ে যায় আল নাসর। তবে এরপর ৫৬তম মিনিটে আরও বিপদে পড়ে আল নাসর। লাল কার্ড দেখে গোলকিপার ডেভিড ওসপিনা মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় দলটি।

কিন্তু লড়াই চালিয়ে যায় আল নাসর। ৮৭তম মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে হয় আল হিলালের আলি আলবুলাইহিকে। খেলোয়াড়সংখ্যায় সমতায় ফেরার এক মিনিট পর গোলেও সমতায় ফেরে আল নাসর। দলটির হয়ে গোল করেন আয়মান ইয়াহিয়ার।

এরপর ৯০তম মিনিটে কালিদু কুলিবালিও লাল কার্ড দেখায় অতিরিক্ত সময়ের ৩০ মিনিট ৯ জন নিয়েই খেলতে হয় আল হিলালকে। তবে সুযোগটি কাজে লাগাতে পারেননি রোনালদোরা। ম্যাচ গড়ায় টাইব্রেকারে। যেখানে শেষ পর্যন্ত বাজিমাত করে আল হিলাল।

জিভিসি নিউজ / ইস