September 20, 2026, 4:50 pm
শিরোনাম :
২০৩০ সালের মধ্যে ১০৬.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদনের লক্ষ্য বিজিএফসিএলের অপ্রতিম হত্যার বিচার সংক্ষিপ্ত সময়ে সম্পন্ন হবে : স্বরাষ্ট্রমন্ত্রী কোস্টগার্ডকে আরও কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অপ্রতীম হত্যার বিচার দাবিতে কুমিল্লায় শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ, ১ ঘণ্টা পর প্রত্যাহার সংসদীয় মৈত্রী গ্রুপ গঠনে বাংলাদেশের সঙ্গে কাজ করতে চায় ইতালি সেপ্টেম্বরের ১৯ দিনেই রেমিট্যান্স ২৩ হাজার কোটি টাকা ছাড়াল রাষ্ট্রপতির সঙ্গে জুলাই শহিদ মুগ্ধর পরিবারের সদস্যদের সৌজন্য সাক্ষাৎ গাজী মনিবুর রহমান নার্সিং কলেজ কর্তৃপক্ষের চরম অবহেলা: নিরাপত্তাবিধি ছাড়াই কাজ চলাকালে মাচা ভেঙে শ্রমিকের মৃত্যু, আহত ৩

আজ ভারতের শুরু হচ্ছে বিশ্বকাপ

স্পোর্টস ডেস্ক

বিশ্বকাপ শুরু হয় গেলো, ৫দিন পার হয়ে যাচ্ছে। কিন্তু ফেবারিটদের দেখা মিলছে না এখনও। বিশেষ করে বিশ্বকাপের অন্যতম ফেবারিট ভারত এখনও মাঠে নামেনি। অবশেষে অপেক্ষার অবসান হতে যাচ্ছে আজ। বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আজ মাঠে নামবে রোহিত শর্মার দল। প্রতিপক্ষ আয়ারল্যান্ড।

নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি স্টেডিয়ামে বাংলাদেশ সময় আজ রাত সাড়ে ৮টায় শুরু হবে ভারতের বিশ্বকাপ। যদিও আবহাওয়া নিয়ে চিন্তিত ভারতের সমর্থকরা। কারণ কয়েকটি প্রস্তুতি ম্যাচ ভেস্তে গেছে বৃষ্টির জন্য। এমনকি মঙ্গলবার রাতে বৃষ্টিতে ভেসে গেছে ইংল্যান্ড-স্কটল্যান্ড ম্যাচ। যদিও আবহাওয়া পূর্বাভাস বলছে, বৃষ্টির সম্ভাবনা কম।

আয়ারল্যান্ডের বিরুদ্ধে ভারতের প্রথম একাদশে কারা খেলবেন? এ নিয়ে সরব এখন সোশ্যাল মিডিয়য়া। সবচেয়ে বড় প্রশ্ন ভারতের ওপেনিং জুটি নিয়ে। রোহিত শর্মার সঙ্গে বিরাট কোহলি, না যশস্বি জয়সওয়ালকে দেখা যাবে? দলে কতজন স্পিনার খেলানো হবে, সে সিদ্ধান্ত নিয়েও ভাবতে হচ্ছে রাহুল দ্রাবিড়দের।

জিভিসি নিউজ / ইস