May 29, 2026, 7:53 pm
শিরোনাম :
বাংলাদেশ ইনোভেশন পার্টির নামে ভুয়া ফেসবুক পেজ খুলে অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ। বাংলাদেশ ইনোভেশন পার্টির পক্ষ থেকে বর্তমান প্রেক্ষাপট নিয়ে বিবৃতি চিতলমারীবাসীকে ফারজানা আক্তারের পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ঈদযাত্রা ও পশুর হাটে নিরাপত্তা নিশ্চিতে র‌্যাব-১০ এর ব্যাপক প্রস্তুতি বান্ধাবাড়ি ইউনিয়নবাসীকে শুভেচ্ছা— মোঃ হান্নান মোল্লা এসআই সৈকত সহ ৫ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে স্বরাষ্ট্র মন্ত্রনালয়সহ চার দপ্তরে লিখিত অভিযোগ এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ) এর ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বেস্ট রিপোর্টিং সম্মাননায় ভূষিত হয়েছেন আরজেএফ সেরা সংগঠক অ্যাওয়ার্ড পেয়েছেন কাশিয়ানী রিপোর্টার্স ফোরামের প্রতিষ্ঠাতা সংবাদিক মিলটন খান। প্রেস কাউন্সিলের প্রশিক্ষণ শেষে সনদ গ্রহণ করলেন শেরপুরের মো: রিয়াজ

বিশৃঙ্খলা করলে কঠোর ব্যবস্থাত ফসিলের পর: ডিবি হারুন

Reporter Name

তফসিল ঘোষণার পর কেউ জনমনে আতঙ্ক ও বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইলে নির্বাচন কমিশনের দিকনির্দেশনা অনুযায়ী আইনশৃঙ্খলা বাহিনী কঠোর ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান (ডিবি) হারুন অর রশীদ। আজ বুধবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, ‘আপনারা জানেন নির্বাচন কমিশন একটি স্বাধীন সাংবিধানিক সংস্থা। প্রতি পাঁচ বছর পরপর গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখার স্বার্থে একটি নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন কমিশন সেই নির্বাচন পরিচালনা করে থাকেন আইনগত ধারা অব্যাহত রাখার জন্য। আমাদের আইনশৃঙ্খলা বাহিনী তফসিলকে ঘিরে কেউ যদি সমাজে নৈরাজ্য সৃষ্টি করতে চায়, জনমনে আতঙ্ক সৃষ্টি করতে চায় এবং কোন স্বার্থান্বেষী মহল বাধাগ্রস্থ করতে চায়, যেহেতু আমরা আইনশৃঙ্খলা বাহিনী তফসিলের পরে নির্বাচন কমিশনের দিকনির্দেশনায় কাজ করি সে কারণেই আমরা মনে করি যারা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করবে, জনসাধারণ এবং সরকারের সম্পত্তি নষ্ট করবে, নৈরাজ্য সৃষ্টি করবে এবং বিভিন্ন জায়গায় অগ্নিসংযোগ ঘটানোর চেষ্টা করবে আমরা আইনগত ব্যবস্থা নেব।’
তফসিল ঘোষণার পর সবাই যেন রাস্তায় নেমে আসে প্রধান বিরোধী দলের এ নির্দেশনা আছে, এ বিষয়ে পদক্ষেপ সম্পর্কে জানতে চাইলে ডিবি হারুন সাংবাদিকদের বলেন, ‘আমরা জানি, কোন গোষ্ঠী, কোন চক্র, কোন স্বার্থান্বেষী মহল কোথায় বসে, কোথায় ভিডিওতে কথা বলছে, তাদের নাম-নম্বর আমাদের কাছে আছে। তারা কোথায় বসে এই ষড়যন্ত্র করছে সেটাও আমরা জানি। আমরা মনে করি নির্বাচন কমিশনের দিকনির্দেশনা অনুযায়ী তাদেরকে আমরা যেকোন সময় গ্রেপ্তার করতে পারব।’
এদিকে বুধবার সন্ধ্যা ৭টায় তফসিল ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের মিডিয়া সেন্টারে তফসিল ঘোষণা উপলক্ষ্যে সংবাদ সম্মেলনে এ কথা বলেছেন ইসি সচিব মো. জাহাংগীর আলম।
তিনি বলেন, ‘জাতীয় সংসদ নির্বাচনের জন্য আজ বুধবার বিকেলে ২৬তম কমিশন সভা অনুষ্ঠিত হবে। এরপর সন্ধ্যা ৭টায় সব গণমাধ্যমে জাতির উদ্দেশে দেয়া ভাষণে সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করবেন সিইসি।’
এদিকে তফসিল ঘোষণাকে কেন্দ্র করে নির্বাচন কমিশন ভবনের আশপাশে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সেই সঙ্গে নির্বাচন ভবনের ভেতরেও দর্শনার্থীদের প্রবেশে কড়া সতর্ক ব্যবস্থা নেয়া হয়েছে। সেখানে অতিরিক্ত পুলিশ ওপাশাপাশি মোতায়েন করা হয়েছে তিন প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page