September 20, 2026, 4:52 pm
শিরোনাম :
২০৩০ সালের মধ্যে ১০৬.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদনের লক্ষ্য বিজিএফসিএলের অপ্রতিম হত্যার বিচার সংক্ষিপ্ত সময়ে সম্পন্ন হবে : স্বরাষ্ট্রমন্ত্রী কোস্টগার্ডকে আরও কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অপ্রতীম হত্যার বিচার দাবিতে কুমিল্লায় শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ, ১ ঘণ্টা পর প্রত্যাহার সংসদীয় মৈত্রী গ্রুপ গঠনে বাংলাদেশের সঙ্গে কাজ করতে চায় ইতালি সেপ্টেম্বরের ১৯ দিনেই রেমিট্যান্স ২৩ হাজার কোটি টাকা ছাড়াল রাষ্ট্রপতির সঙ্গে জুলাই শহিদ মুগ্ধর পরিবারের সদস্যদের সৌজন্য সাক্ষাৎ গাজী মনিবুর রহমান নার্সিং কলেজ কর্তৃপক্ষের চরম অবহেলা: নিরাপত্তাবিধি ছাড়াই কাজ চলাকালে মাচা ভেঙে শ্রমিকের মৃত্যু, আহত ৩

বিসিবির ভাবনায় যে ক্রিকেটার শরিফুল না থাকায়

স্পোর্টস ডেস্ক

বিশ্বকাপে নিজেদের মিশন এখন পর্যন্ত শুরু করতেই পারেনি বাংলাদেশ। তার আগেই টাইগাঁর শিবিরে ভর করেছে দুশ্চিন্তা আর উৎকণ্ঠা। সহ-অধিনায়ক হিসেবে বিশ্বকাপে যাওয়া তাসকিন আহমেদ চোট থেকে ফিরবেন, এটা যেমন শতভাগ নিশ্চিত, তেমনি তার বোলিং পার্টনার কে হবেন, তা নিয়ে আছে অনিশ্চয়তা।

গেল ১ জুন ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলতে গিয়ে হাতের আঙুলে চোট পান শরিফুল ইসলাম। বোলিং করার সময় ব্যাটারের ব্যাট থেকে আসা বল ঠেকাতে গিয়েই আঙুলে চোট পান টাইগার এই পেসার। এরপর সেখানে পড়েছে ৬ সেলাই, যে কারণে বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলা হচ্ছে না শরিফুলের যা এক প্রকার নিশ্চিত।

অবশ্য শরিফুলকে নিয়ে কিছুটা অপেক্ষা করার পক্ষে প্রধান নির্বাচক। বদলি হিসেবে যাকে ভাবা হচ্ছে, একজন পেস বোলার ক্যারি করছি, হাসান মাহমুদ তিনি আমাদের সাথে আছেন। শরিফুলকে পেতে আমরা আগ্রহী। আমরা কোন পর্যন্ত যেতে পারি, সেটাও একটা ব্যাপার। ৯ তারিখে আর একটা মূল্যায়ন করে দেখি, কতোটা ইমপ্রুভ করে সেটা আগে দেখি। এছাড়া আমাদের পারফরম্যান্সও একটা ব্যাপার। ততদিনে আমাদের একটা ম্যাচ হয়ে যাবে।

তাসকিন আহমেদকে নিয়ে লিপু বলেন, আশার কথা হচ্ছে যে তাসকিন আজকে যে বোলিং করেছেন এবং যে প্রতিক্রিয়া একটু আগে আমরা পেলাম, সেখানে আশা করা যাচ্ছে তার যে রিকভারি এবং তার যে পারফরম্যান্স এনালাইসিস সে অনুয়ায়ী আমরা আশা করতে পারি, যদি অন্য কোনও ব্যাঘাত না ঘটে তাহলে তিনি শ্রীলঙ্কার সাথে খেলতে পারবেন।

জিভিসি নিউজ / ইস