September 20, 2026, 4:50 pm
শিরোনাম :
২০৩০ সালের মধ্যে ১০৬.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদনের লক্ষ্য বিজিএফসিএলের অপ্রতিম হত্যার বিচার সংক্ষিপ্ত সময়ে সম্পন্ন হবে : স্বরাষ্ট্রমন্ত্রী কোস্টগার্ডকে আরও কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অপ্রতীম হত্যার বিচার দাবিতে কুমিল্লায় শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ, ১ ঘণ্টা পর প্রত্যাহার সংসদীয় মৈত্রী গ্রুপ গঠনে বাংলাদেশের সঙ্গে কাজ করতে চায় ইতালি সেপ্টেম্বরের ১৯ দিনেই রেমিট্যান্স ২৩ হাজার কোটি টাকা ছাড়াল রাষ্ট্রপতির সঙ্গে জুলাই শহিদ মুগ্ধর পরিবারের সদস্যদের সৌজন্য সাক্ষাৎ গাজী মনিবুর রহমান নার্সিং কলেজ কর্তৃপক্ষের চরম অবহেলা: নিরাপত্তাবিধি ছাড়াই কাজ চলাকালে মাচা ভেঙে শ্রমিকের মৃত্যু, আহত ৩

বিশ্বকাপ জয় দিয়ে শুরু বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক

লক্ষ্যটা ছিল হাতের নাগালেই। তবে বাজে শুরুর পর মাঝে দাপট দেখাল বাংলাদেশ। কিন্তু শেষ দিকে শঙ্কা ভর করলেও অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদের ব্যাটে চড়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে জয় তুলে নিয়েছে বাংলাদেশ। শ্রীলংকাকে ২ উইকেটে হারিয়ে বিশ্বকাপ শুরু করল টাইগাররা।

আজ শনিবার ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে ডি গ্রুপের ম্যাচে খেলতে নামে দুদল। বাংলাদেশ সময় সকাল সাড়ে ৬টায় ম্যাচটি শুরু হয়। যেখানে বোলারদের দাপটে প্রথমে ব্যাট করা শ্রীলংকাকে ১২৪ রানে থামিয়েছে বাংলাদেশ। নির্ধারিত ২০ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে এই সংগ্রহ গড়ে লংকানরা। জবাবে ব্যাট করতে নেমে ৮ উইকেট হারিয়ে ও এক ওভার বাকি থাকতে জয়ের বন্দরে পৌঁছে বাংলাদেশ।

১২৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই টপঅর্ডারের ৩ উইকেট হারায় বাংলাদেশ। প্রথম ওভারেই শূন্য রানে ধনাঞ্জয়া ডি সিলভার বলে আউট হন সৌম্য। এরপর তানজিদ হাসানকে বোল্ড করেন নুয়ান থুশারা। এই বোলারের দ্বিতীয় শিকার হয়ে ৭ রানে ফেরেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

তবে চতুর্থ উইকেট জুটিতে হাল ধরেন লিটন দাস ও তাওহিদ হৃদয়। তারা ৩৮ বলে ৬৩ রান তোলেন। কিন্তু উইকেটে ঝড় তোলা হৃদয় অবশেষে ওয়ানিন্দু হাসারাঙ্গার বলে আউট হন। তিনি ২০ বলে একটি চার ও ৪টি ছক্কায় ৪০ রান করেন।

এর আগে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নামা শ্রীলংকার প্রথম উইকেট শিকার করেন তাসকিন আহমেদ। ব্যক্তিগত ১০ রানে থাকা কুশল মেন্ডিসকে বোল্ড করেন এই পেসার। এরপর কামিন্দু মেন্ডিসকে বেশিক্ষণ টিকতে দেননি মোস্তাফিজ। তানজিমের ক্যাচে ফেরান তাকে।

লংকানদের তৃতীয় উইকেটও তুলে নেন মোস্তাফিজুর রহমান। উইকেটে ঝড় তোলা ওপেনার পাথুম নিশাঙ্কাকে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ক্যাচে ফেরান তিনি। নিশাঙ্কা ২৮ বলে ৭টি চার ও একটি ছক্কায় ৪৭ রান করেছেন।

তাসকিন নিজের শেষ ওভারে ফের উইকেটের দেখা পান। উইকেটকিপার লিটন দাসের ক্যাচে দাসুন শানাকাকে আউট করেন এই পেসার। আর মহেশ থিকশানাকে ফিরিয়ে তৃতীয় উইকেট দখল করেন মোস্তাফিজ। এরপর নিজের শেষ ও ইনিংসের শেষ ওভারে উইকেটের দেখা পান তানজিম হাসান সাকিব। অ্যাঞ্জেলো ম্যাথিউসকে মোস্তাফিজের ক্যাচে ১৬ রানে ফেরান এই ডানহাতি পেসার।

বাংলাদেশি বোলারদের মধ্যে ৩টি করে উইকেট পান মোস্তাফিজ ও রিশাদ। ২টি উইকেট দখল করেন তাসকিন।

জিভিসি নিউজ / ইস