September 20, 2026, 4:51 pm
শিরোনাম :
২০৩০ সালের মধ্যে ১০৬.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদনের লক্ষ্য বিজিএফসিএলের অপ্রতিম হত্যার বিচার সংক্ষিপ্ত সময়ে সম্পন্ন হবে : স্বরাষ্ট্রমন্ত্রী কোস্টগার্ডকে আরও কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অপ্রতীম হত্যার বিচার দাবিতে কুমিল্লায় শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ, ১ ঘণ্টা পর প্রত্যাহার সংসদীয় মৈত্রী গ্রুপ গঠনে বাংলাদেশের সঙ্গে কাজ করতে চায় ইতালি সেপ্টেম্বরের ১৯ দিনেই রেমিট্যান্স ২৩ হাজার কোটি টাকা ছাড়াল রাষ্ট্রপতির সঙ্গে জুলাই শহিদ মুগ্ধর পরিবারের সদস্যদের সৌজন্য সাক্ষাৎ গাজী মনিবুর রহমান নার্সিং কলেজ কর্তৃপক্ষের চরম অবহেলা: নিরাপত্তাবিধি ছাড়াই কাজ চলাকালে মাচা ভেঙে শ্রমিকের মৃত্যু, আহত ৩

টি-টোয়েন্টি বিশ্বকাপে সাকিবের নতুন বিশ্বরেকর্ড

স্পোর্টস ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর শুরু হয়েছে ওয়েস্ট ইন্ডিজ-যুক্তরাষ্ট্রে। আর এই বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচ আজ শনিবার (৮ জুন) শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নেমেই বিশ্ব রেকর্ড গড়লেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি বিশ্বকাপের সব আসরে অংশ নিয়েছেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান।

২০০৭ থেকে ২০২৪ পর্যন্ত নয়টি টি-টোয়েন্টি বিশ্বকাপে মাত্র দুজন ক্রিকেটার অংশ নিয়েছেন। রোহিত ও সাকিব সেই কৃতিত্ব অর্জন করলেন।

তালিকায় যুগ্মভাবে দ্বিতীয় স্থানে রয়েছেন বাংলাদেশের মাহমুদউল্লাহ, অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার এবং ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল ও ডুয়ানে ব্রাভো। মাহমুদউল্লাহ ও ওয়ার্নার এই বিশ্বকাপেও আছেন। এটি তাদের ক্যারিয়ারের অষ্টম টি-টোয়েন্টি বিশ্বকাপ।

এখন পর্যন্ত টি-টোয়েন্টি বিশ্বকাপে সবচেয়ে বেশি ম্যাচ খেলা ক্রিকেটারদের তালিকায় প্রথম সারিতে রয়েছেন রোহিত ও সাকিব। রোহিত ২০ ওভারের বিশ্বকাপে ৪০টি ম্যাচ খেলেছেন। দ্বিতীয় স্থানে থাকা সাকিব খেলেন ৩৭টি ম্যাচ।

টি-টোয়েন্টি বিশ্বকাপে সবচেয়ে বেশি রান করা ব্যাটসম্যানদের তালিকায় চতুর্থ স্থানে রয়েছেন রোহিত (১,০১৫) রান। আর টি-টোয়েন্টি বিশ্বকাপে সবচেয়ে বেশি ৪৭টি উইকেট নিয়ে বোলারদের তালিকায় এক নম্বরে রয়েছেন সাকিব।

তিনি আরো বলেন, বিশ্বকাপ আসরগুলোতে আমি অনেক বেশি স্মৃতি ও অভিজ্ঞতা অর্জন করেছি। আশা করি আরও কয়েকটা আসর খেলতে পারব।

জিভিসি নিউজ / ইস