September 20, 2026, 4:52 pm
শিরোনাম :
২০৩০ সালের মধ্যে ১০৬.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদনের লক্ষ্য বিজিএফসিএলের অপ্রতিম হত্যার বিচার সংক্ষিপ্ত সময়ে সম্পন্ন হবে : স্বরাষ্ট্রমন্ত্রী কোস্টগার্ডকে আরও কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অপ্রতীম হত্যার বিচার দাবিতে কুমিল্লায় শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ, ১ ঘণ্টা পর প্রত্যাহার সংসদীয় মৈত্রী গ্রুপ গঠনে বাংলাদেশের সঙ্গে কাজ করতে চায় ইতালি সেপ্টেম্বরের ১৯ দিনেই রেমিট্যান্স ২৩ হাজার কোটি টাকা ছাড়াল রাষ্ট্রপতির সঙ্গে জুলাই শহিদ মুগ্ধর পরিবারের সদস্যদের সৌজন্য সাক্ষাৎ গাজী মনিবুর রহমান নার্সিং কলেজ কর্তৃপক্ষের চরম অবহেলা: নিরাপত্তাবিধি ছাড়াই কাজ চলাকালে মাচা ভেঙে শ্রমিকের মৃত্যু, আহত ৩

বিশ্বাস হচ্ছে না রিয়াদকে বাদ দিতে চেয়েছিল বাংলাদেশ : হার্শা ভোগলে

স্পোর্টস ডেস্ক

শ্রীলঙ্কার বিপক্ষে মাহমুদউল্লাহ রিয়াদের রান ছিল ১৩ বলে ১৬ রান। রানের বিচারে খুব একটা বড় ইনিংস না হলেও আজকের ম্যাচের বিচারে ছিল বিশেষভাবে কার্যকর। বাংলাদেশ দল যে শেষ পর্যন্ত ২ উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়তে পেরেছে ।

মাহমুদউল্লাহ এর আগেও চাপ সামলে এরকম অনেক ম্যাচ উপহার দিয়েছিলেন বাংলাদেশের ভক্তদের। ভারতের ধারাভাষ্যকার বিস্ময় প্রকাশ করে বলেছেন, তার বিশ্বাস হচ্ছে না, এমন ব্যাটিং–সামর্থ্যের একজনকে বাংলাদেশ দল বাদ দেয়ার চেষ্টা করেছিল।

এক্সে হার্শা ভোগলে পোস্টে মাহমুদউল্লাহকে নিয়ে বিস্ময় প্রকাশ করে লিখেছেন, সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে ফর্মের কারণে দলে জায়গা পাননি মাহমুদউল্লাহ। ৩৮ বছর বয়সী এই ব্যাটসম্যান গত বছরের ওয়ানডে বিশ্বকাপের আগেও দলে নিয়মিত ছিলেন না। তার আন্তর্জাতিক ক্যারিয়ার নিয়ে ছিল অনিশ্চয়তা। শনিবার (৮ জুন) ডালাসে শ্রীলঙ্কার বিপক্ষে মাহমুদউল্লাহর হাল ধরা ব্যাটিংয়ের পর সে ঘটনার দিকে ইঙ্গিত করে ভোগলে লিখেছেন,বিশ্বাসই হচ্ছে না, কিছুদিন আগেও এই মাহমুদউল্লাহকে বাদ দেয়ার কথা ভাবছিল বাংলাদেশ।

গ্রুপ পর্বে বাংলাদেশ তাদের পরবর্তী ম্যাচ খেলবে ১০ জুন, নিউইয়র্কে, প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। গ্রুপে বাংলাদেশের শেষ দুটি ম্যাচ ১৩ ও ১৭ জুন, নেদারল্যান্ডস ও নেপালের বিপক্ষে।

জিভিসি নিউজ / ইস