September 20, 2026, 4:52 pm
শিরোনাম :
২০৩০ সালের মধ্যে ১০৬.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদনের লক্ষ্য বিজিএফসিএলের অপ্রতিম হত্যার বিচার সংক্ষিপ্ত সময়ে সম্পন্ন হবে : স্বরাষ্ট্রমন্ত্রী কোস্টগার্ডকে আরও কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অপ্রতীম হত্যার বিচার দাবিতে কুমিল্লায় শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ, ১ ঘণ্টা পর প্রত্যাহার সংসদীয় মৈত্রী গ্রুপ গঠনে বাংলাদেশের সঙ্গে কাজ করতে চায় ইতালি সেপ্টেম্বরের ১৯ দিনেই রেমিট্যান্স ২৩ হাজার কোটি টাকা ছাড়াল রাষ্ট্রপতির সঙ্গে জুলাই শহিদ মুগ্ধর পরিবারের সদস্যদের সৌজন্য সাক্ষাৎ গাজী মনিবুর রহমান নার্সিং কলেজ কর্তৃপক্ষের চরম অবহেলা: নিরাপত্তাবিধি ছাড়াই কাজ চলাকালে মাচা ভেঙে শ্রমিকের মৃত্যু, আহত ৩

অলআউট হওয়ার লজ্জায় আফ্রিকান দেশ উগান্ডা

স্পোর্টস ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপে যৌথভাবে সর্বনিম্ন রানে অলআউট হওয়ার লজ্জায় পুড়ল আফ্রিকান দেশ উগান্ডা। অথচ চলতি আসরে তারা বিশ্বকাপে প্রথম জয়ের স্বাদ পেয়েছিল দু`দিন আগে, সেই শুভক্ষণ বিস্মৃত হলো বড় ব্যবধানের হারে। ওয়েস্ট ইন্ডিজের দেওয়া ১৭৪ রানের লক্ষ্যে খেলতে নেমে উগান্ডা মাত্র ৩৯ রানেই গুটিয়ে যায়। ফলে ১৩৪ রানের দ্বিতীয় সর্বোচ্চ বড় ব্যবধানে জিতল বিশ্বকাপের আয়োজকরা।

গায়ানায় প্রোভিডেন্স স্টেডিয়ামে আগে ব্যাট করতে নেমে ক্যারিবীয়রা ঠিক টি-টোয়েন্টি মেজাজে ছিল না। যদিও শেষদিকে আন্দ্রে রাসেলের ঝোড়ো ব্যাটিংয়ে ১৭৩ রানের লড়াকু পুঁজি পেয়ে যায় স্বাগতিকরা। সেই রানতাড়ায় করতে নেমে আকিল হোসেনের ঘূর্ণিতেই কুপোকাত হয়ে যায় উগান্ডা। তার পাঁচ শিকারে তারা গড়েছে সর্বনিম্ন রান করার লজ্জার রেকর্ড। এতে এতদিন একাই শীর্ষে থাকা নেদারল্যান্ডসের মুক্তি মিলল। শ্রীলঙ্কার বিপক্ষে ২০১৪ আসরে চট্টগ্রামে ডাচরা মাত্র ৩৯ রানে গুটিয়ে গিয়েছিল।

জিভিসি নিউজ / ইস