September 20, 2026, 4:52 pm
শিরোনাম :
২০৩০ সালের মধ্যে ১০৬.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদনের লক্ষ্য বিজিএফসিএলের অপ্রতিম হত্যার বিচার সংক্ষিপ্ত সময়ে সম্পন্ন হবে : স্বরাষ্ট্রমন্ত্রী কোস্টগার্ডকে আরও কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অপ্রতীম হত্যার বিচার দাবিতে কুমিল্লায় শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ, ১ ঘণ্টা পর প্রত্যাহার সংসদীয় মৈত্রী গ্রুপ গঠনে বাংলাদেশের সঙ্গে কাজ করতে চায় ইতালি সেপ্টেম্বরের ১৯ দিনেই রেমিট্যান্স ২৩ হাজার কোটি টাকা ছাড়াল রাষ্ট্রপতির সঙ্গে জুলাই শহিদ মুগ্ধর পরিবারের সদস্যদের সৌজন্য সাক্ষাৎ গাজী মনিবুর রহমান নার্সিং কলেজ কর্তৃপক্ষের চরম অবহেলা: নিরাপত্তাবিধি ছাড়াই কাজ চলাকালে মাচা ভেঙে শ্রমিকের মৃত্যু, আহত ৩

ডালাস থেকে নিউইয়র্কে বাংলাদেশ দল

স্পোর্টস ডেস্ক

শ্রীলঙ্কাকে হারানোর আত্মবিশ্বাস সঙ্গী করে ডালাস থেকে নিউইয়র্কে বাংলাদেশ দল। এ জয়ে সুপার এইটের স্বপ্ন এখন জোরালো ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুসের কণ্ঠে। তাই আগের ম্যাচের ভুল কিংবা সৌম্য লিটনদের ব্যর্থতা নিয়েও চিন্তা করছে না বিসিবি। তবে নিউইয়র্কের উইকেট নিয়ে সতর্ক টাইগাররা।

একটা কারণ সাকিবের অনুষ্ঠান আরেকটা নিউইয়র্কে প্রস্তুতির জন্য কিছুটা বাড়তি সময় পাওয়া। সন্ধ্যায় বিমান ধরলে রাতে পৌঁছে সকালেই নামতে হতো অনুশীলনে।

একটা জয়ে পুরো দলের আবহ বদলে গেছে। আত্মবিশ্বাস এখন তুঙ্গে।বিসিবির ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, এই জয়টা আমাদের জন্য খুবই প্রয়োজন ছিল। খেলোয়াড়দের মধ্যে কনফিডেন্স লেভেলটা অনেক বেড়েছে। আমরা আশা করি এই কনফিডেন্সটা আগামী ম্যাচগুলোতে কাজে লাগবে।

আরও বলেন, নেপাল, নেদারল্যান্ডস ও দক্ষিণ আফ্রিকা প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ। এখানে নতুন বলে কিছু নেই, বরং যারা নতুন আসে তারা উজ্জীবিত থাকে, তাদের সঙ্গে খেলার সময় আমাদেরও সতর্ক থাকা উচিত। আমি আশা করি আমরা দ্বিতীয় রাউন্ডে যেতে পারব।

জিভিসি নিউজ / ইস