September 20, 2026, 4:51 pm
শিরোনাম :
২০৩০ সালের মধ্যে ১০৬.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদনের লক্ষ্য বিজিএফসিএলের অপ্রতিম হত্যার বিচার সংক্ষিপ্ত সময়ে সম্পন্ন হবে : স্বরাষ্ট্রমন্ত্রী কোস্টগার্ডকে আরও কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অপ্রতীম হত্যার বিচার দাবিতে কুমিল্লায় শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ, ১ ঘণ্টা পর প্রত্যাহার সংসদীয় মৈত্রী গ্রুপ গঠনে বাংলাদেশের সঙ্গে কাজ করতে চায় ইতালি সেপ্টেম্বরের ১৯ দিনেই রেমিট্যান্স ২৩ হাজার কোটি টাকা ছাড়াল রাষ্ট্রপতির সঙ্গে জুলাই শহিদ মুগ্ধর পরিবারের সদস্যদের সৌজন্য সাক্ষাৎ গাজী মনিবুর রহমান নার্সিং কলেজ কর্তৃপক্ষের চরম অবহেলা: নিরাপত্তাবিধি ছাড়াই কাজ চলাকালে মাচা ভেঙে শ্রমিকের মৃত্যু, আহত ৩

আফ্রিকার বিপক্ষে প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ খেলার আশা করছে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ ক্রিকেট খেলার আশা করছে বাংলাদেশ। সোমবার (১০ জুন) বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিটে শুরু হবে ম্যাচটি।

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ২ উইকেটে রোমাঞ্চর জয়ের স্বাদ পায় বাংলাদেশ। জয় নিয়ে বিশ্বকাপ শুরু করতে পারলেও, ব্যাটিং নিয়ে উদ্বেগ আছে টাইগার শিবিরে। তবে প্রথম ম্যাচ থেকে পাওয়া পূর্ণ দুই পয়েন্ট দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাড়তি অনুপ্রেরণা যোগাচ্ছে টাইগারদের।

টি-টোয়েন্টিতে এ পর্যন্ত দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আট ম্যাচ খেলে কোন জয় নেই বাংলাদেশের। কিন্তু এবার হারের বৃত্ত ভাঙতে আত্মবিশ্বাসী টাইগাররা।

জিভিসি নিউজ / ইস