September 20, 2026, 6:31 pm
শিরোনাম :
২০৩০ সালের মধ্যে ১০৬.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদনের লক্ষ্য বিজিএফসিএলের অপ্রতিম হত্যার বিচার সংক্ষিপ্ত সময়ে সম্পন্ন হবে : স্বরাষ্ট্রমন্ত্রী কোস্টগার্ডকে আরও কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অপ্রতীম হত্যার বিচার দাবিতে কুমিল্লায় শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ, ১ ঘণ্টা পর প্রত্যাহার সংসদীয় মৈত্রী গ্রুপ গঠনে বাংলাদেশের সঙ্গে কাজ করতে চায় ইতালি সেপ্টেম্বরের ১৯ দিনেই রেমিট্যান্স ২৩ হাজার কোটি টাকা ছাড়াল রাষ্ট্রপতির সঙ্গে জুলাই শহিদ মুগ্ধর পরিবারের সদস্যদের সৌজন্য সাক্ষাৎ গাজী মনিবুর রহমান নার্সিং কলেজ কর্তৃপক্ষের চরম অবহেলা: নিরাপত্তাবিধি ছাড়াই কাজ চলাকালে মাচা ভেঙে শ্রমিকের মৃত্যু, আহত ৩

বাংলাদেশ ১৭ বছরের অপেক্ষার মিশনে নামছে

স্পোর্টস ডেস্ক

শেষবার কবে টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বের বাধা পার করেছিল বাংলাদেশ। এমন প্রশ্ন করা হলে পিছিয়ে যেতে হবে অনেকগুলো বছর আগে। ২০০৭ সালের দক্ষিণ আফ্রিকায় উদ্বোধনী আসরে নিজেদের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছিল বাংলাদেশ। মোহাম্মদ আশরাফুল-আফতাব আহমেদের সুবাদে সেবার বাংলাদেশ গিয়েছে সুপার এইটে।

এরপর বিশ্বকাপের মূলপর্বে একটি জয়ের জন্য বাংলাদেশকে অপেক্ষা করতে হয়েছে ২০২২ বিশ্বকাপ পর্যন্ত। সেবার নেদারল্যান্ডসকে ৯ রানে হারিয়ে মূলপর্বে টানা হারের বৃত্ত ভেঙেছিল বাংলাদেশ। কাকতালীয়ভাবে দুই বছর পর বাংলাদেশের সামনে সেই নেদারল্যান্ডস। এবার তাদের হারিয়ে বিশ্বকাপের সুপার এইটে যাওয়ার রাস্তা সহজ করতে চায় বাংলাদেশ।

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম দুই ম্যাচ শেষ হয়েছে বাংলাদেশ দলের। যেখানে প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে জয় পেলেও দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে হেরেছে টাইগাররা। ৪ রানের সেই পরাজয়ের ফলে সুপার এইটের রাস্তা খানিকটা হয়ে গিয়েছে বাংলাদেশ দলের জন্য। গ্রুপ পর্বের বাকি দুই ম্যাচেই জিততে হবে ।

আজকের ম্যাচের ওপর ভাগ্য নির্ভর করছে । বাংলাদেশ আজ জিতলেই ৪ পয়েন্ট নিয়ে চলে যাবে সুবিধাজনক অবস্থানে।

তারই প্রেক্ষিতে আজ বৃৃহস্পতিবার ওয়েস্ট ইন্ডিজের মাটিতে নেদারল্যান্ডসের বিপক্ষে লড়বে টাইগাররা। সেন্ট ভিনসেন্টে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় শুরু হবে ম্যাচটি। এই ম্যাচ ঘিরে অনেক প্রশ্নের উত্তরের খোঁজে বাংলাদেশ দল। সাম্প্রতিক সময়ে ফর্মহীনতায় ভুগছেন সাকিব আল হাসান। যে কারণে এই ম্যাচ তার জন্য মহাগুরুত্বপূর্ণ।

এদিকে নেদারল্যান্ডসের বিপক্ষে জয়ের কথায় বললেন শান্ত, ‘আমাদের ভালো সুযোগ আছে। তবে আমাদের ভালো ক্রিকেট খেলতে হবে। অবশ্যই আমরা জেতার জন্য খেলব। আশা করছি খুব ভালো একটি ম্যাচ হবে। প্রত্যেক ক্রিকেটারই মানসিকভাবে ভালো অবস্থায় আছে।

জিভিসি নিউজ / ইস