September 20, 2026, 6:32 pm
শিরোনাম :
২০৩০ সালের মধ্যে ১০৬.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদনের লক্ষ্য বিজিএফসিএলের অপ্রতিম হত্যার বিচার সংক্ষিপ্ত সময়ে সম্পন্ন হবে : স্বরাষ্ট্রমন্ত্রী কোস্টগার্ডকে আরও কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অপ্রতীম হত্যার বিচার দাবিতে কুমিল্লায় শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ, ১ ঘণ্টা পর প্রত্যাহার সংসদীয় মৈত্রী গ্রুপ গঠনে বাংলাদেশের সঙ্গে কাজ করতে চায় ইতালি সেপ্টেম্বরের ১৯ দিনেই রেমিট্যান্স ২৩ হাজার কোটি টাকা ছাড়াল রাষ্ট্রপতির সঙ্গে জুলাই শহিদ মুগ্ধর পরিবারের সদস্যদের সৌজন্য সাক্ষাৎ গাজী মনিবুর রহমান নার্সিং কলেজ কর্তৃপক্ষের চরম অবহেলা: নিরাপত্তাবিধি ছাড়াই কাজ চলাকালে মাচা ভেঙে শ্রমিকের মৃত্যু, আহত ৩

সুপার এইটে ডি-২ স্পটের লড়াইয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

গ্রুপ ডি থেকে নেপাল ও শ্রীলংকা বিদায় নিল। দক্ষিণ আফ্রিকা আগেই সুপার এইটে গেছে। এবার সুপার এইটে ডি-২ স্পটের জন্য লড়াইয়ে আছে বাংলাদেশ এবং নেদারল্যান্ডস। আগামী ১৭ তারিখ ভোরে নিষ্পত্তি হবে কারা যাচ্ছে শেষ আটে।

সুপার এইটে যেতে বাংলাদেশের জন্য সমীকরণ সহজ। নেপালের বিপক্ষে জয় পেলেই পরের পর্বে চলে যাবে তারা। এক্ষেত্রে কোনো কারণে সেন্ট ভিনসেন্টে বৃষ্টিতে ম্যাচ পরিত্যক্ত হলেও টাইগাররা চলে যাবে সুপার এইটে। পরিত্যক্ত ম্যাচ থেকে বাংলাদেশ পাবে ১ পয়েন্ট। মোট পয়েন্ট পাবে ৫। সেক্ষেত্রে নিজেদের শেষ ম্যাচ জিতলেও নেদারল্যান্ডসের পয়েন্ট (৪) বাংলাদেশের তুলনায় কমই থাকবে।

কিন্তু বাংলাদেশ নিজেদের শেষ ম্যাচে হেরে গেলে আর নেদারল্যান্ডস শ্রীলংকাকে হারিয়ে দিলে তখন বাংলাদেশ ও নেদারল্যান্ডসের পয়েন্ট হবে সমান ৪। তখন বাংলাদেশের রানরেট কম হলেই বাদ যাবে তারা।

জিভিসি নিউজ / ইস