September 16, 2026, 1:03 pm
শিরোনাম :
বাগেরহাটের চিতলমারিতে পুলিশের অভিযানে নারীসহ ৬ সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার শ্রেণিকক্ষ সংকটে বটতলায় ক্লাস, সংবাদ প্রকাশের পর বিদ্যালয় পরিদর্শনে শিক্ষা কর্মকর্তা মানব কল্যাণে চিতলমারির ওয়ালটন পরিবার লিডস করপোরেশন ও বশির সিন্ডিকেটের হাজারকোটি টাকার দুর্নীতির অভিযোগ ! পর্দার আড়ালে পরিবার ও রাজনীতির গল্প: সম্পন্ন হলো তারকাবহুল ‘বেগম পাড়া’র প্রথম লটের শুটিং জনদুর্ভোগ ও আইনশৃঙ্খলার প্রশ্নে সরকারের ব্যর্থতা স্পষ্ট: জেএসডি প্রেমের জোয়ার, কিন্তু বিয়ের কথায় ভয়! এই সমীকরণের উত্তর খুঁজছে ‘বউ ঘরের লক্ষী’ চিতলমারীর ২নং ওয়ার্ডে মেম্বার পদে পরিবর্তনের অঙ্গীকার নিয়ে মাঠে সেলিম খান বাংলাদেশের কোয়ান্টাম প্রযুক্তিতে ঐতিহাসিক অর চিতলমারীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত: দক্ষ ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ার প্রত্যয়

সোনাইমুড়ীতে কাভার্ডভ্যান চাপায় অটোরিকশায় থাকায় অন্তঃসত্ত্বা মহিলা এবং তার ছোটভাই নিহত

একেএম মহিউদ্দিন

একেএম মহিউদ্দিন, বিশেষ প্রতিনিধিঃ
নোয়াখালীর সোনাইমুড়ীতে কাভার্ডভ্যান চাপায় ব্যাটারি চালিত অটোরিকশা আরোহী ভাই এবং ৭ মাসের অন্তঃসত্ত্বা বোনের মৃত্যুবরণ করেছেন।

নিহত মো.ইয়াছিন (১৭) ও বিউটি আক্তার (২৪) উপজেলার বজরা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বগাদিয়া গ্রামের বশির উল্যার নতুন বাড়ির মৃত বশির উল্যার সন্তান।

শুক্রবার (৫ জুলাই) দুপুর পৌনে ১টার দিকে উপজেলার বেগমগঞ্জ টু সোনাইমুড়ী আঞ্চলিক মহাসড়কের বগাদিয়া উত্তর ব্রিজ সংলগ্ন মদিনা মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে অন্তঃসত্ত্বা বিউটি ছোট ভাই ইয়াছিনকে নিয়ে ডাক্তার দেখাতে উপজেলার সোনাইমুড়ী বাজারে যায়। দুপুর পৌনে ১টার দিকে ডাক্তার দেখিয়ে ব্যাটারি চালিত অটোরিকশা যোগে ভাই-বোন বাড়ির উদেশ্য রওয়ানা করেন। যাত্রা পথে অটোরিকশাটি বেগমগঞ্জ টু সোনাইমুড়ী আঞ্চলিক মহাসড়কের বগাদিয়া উত্তর ব্রিজ সংলগ্ন পৌঁছলে পিছনে না দেখে সড়কের কাটা দিয়ে আকস্মিক অটোরিকশা চালক রিকশাটি বাম দিক থেকে ডান দিকে ঢুকিয়ে দেয়। ওই সময় বেগমগঞ্জগামী পিছনে থাকা বেপরোয়া গতির কাভার্ভভ্যান তাদের চাপা দিলেই ঘটনাস্থলে ভাই-বোনের মৃত্যু হয়। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে।

চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বলেন, সকালে কুমিল্লা থেকে বেগমগঞ্জের উদ্দেশে ছেড়ে আসা একটি কাভার্ডভ্যান অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থালেই ভাই বোনের মৃত্যু হয়। ঘটনার পরপরই ঘাতক চালকরা পালিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে হাইওয়ে পুলিশ কাভার্ড ভ্যান ও অটোরিকশা জব্দ করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় নিয়মিত মামলা প্রক্রিয়াধীন আছে।