খুলছে সুন্দরবন-হাতছানি দিয়ে ডাকছে পর্যটকদের

অভয়ারণ্যসহ সুন্দরবনজুড়ে নতুন উদ্যমে শুরু হবে জেলেদের মাছ ধরা ও পর্যটকদের আনাগোনা। পর্যটকদের স্বাগত জানাতে প্রস্তুত পর্যটন ব্যবসায়ীরা।

দীর্ঘ ৯০ দিন বন্ধ থাকার পর সোমবার (১ সেপ্টেম্বর) থেকে উন্মুক্ত হচ্ছে বিশ্বের অন্যতম বৃহৎ ম্যানগ্রোভ সুন্দরবন। অপরূপ সৌন্দর্য যেন হাতছানি দিয়ে ডাকছে পর্যটকদের। বিশ্রামের পর প্রাকৃতির অনন্য সাজে সেজেছে বৃহত্তম এ ম্যানগ্রোভ বন।

আর সুন্দরবনে প্রবেশের অপেক্ষায় রয়েছে দেশ-বিদেশের ভ্রমণপিপাসুরা। ইতোমধ্যেই পর্যটকদের স্বাগত জানাতে ১১টি পর্যটনকেন্দ্র ও অভয়ারণ্য এলাকায় সব প্রস্তুতি সম্পন্ন করেছে বন বিভাগ।

নতুন রূপ পেয়েছে সুন্দরবন। তার সৌন্দর্য যেন হাতছানি দিয়ে ডাকছে দর্শনার্থীদের। করমজল, হারবাড়িয়া, দুবলা, কটকা, কচিখালী, নীলকমল, কালাবগী, শেখেরটেকসহ সমুদ্র তীরবর্তী ও বনাঞ্চলের সবকটি পর্যটন স্পট দর্শনার্থীদের জন্য প্রস্তুত করা হয়েছে। পর্যটন ব্যবসায়ীরা নতুনভাবে সাজিয়েছেন লঞ্চ ও অন্য নৌযান।


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *